West Bengal Assembly Elections 2026: প্রথম দফার ভোটে ৭০০০ স্পর্শকাতর বুথে কেন্দ্রীয় বাহিনী, অলিগলিতে কড়া নিরাপত্তা, ওয়েব কাস্টিং-বাইকে নিষেধাজ্ঞা

West Bengal Assembly Elections 2026: প্রথম দফার ভোটে ৭০০০ স্পর্শকাতর বুথে কেন্দ্রীয় বাহিনী, অলিগলিতে কড়া নিরাপত্তা, ওয়েব কাস্টিং-বাইকে নিষেধাজ্ঞা

Last Updated:

West Bengal Assembly Elections 2026: আসন্ন নির্বাচনে প্রায় ৭০০০ স্পর্শকাতর বুথে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করছে নির্বাচন কমিশন। শুধু বুথ নয়, ভোটারদের যাতায়াতের অলিগলিতেও মোতায়েন থাকবে কেন্দ্রীয় বাহিনী।

ইলেকশন কমিশন
ইলেকশন কমিশন

কলকাতাঃ আসন্ন নির্বাচনে স্পর্শকাতর বুথগুলিকে ঘিরে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা নিতে চলেছে নির্বাচন কমিশন। কমিশন সূত্রে খবর, শুধু বুথ চত্বরে নয়, যে সমস্ত বুথকে ‘সেনসিটিভ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে, সেই বুথে পৌঁছনোর জন্য ভোটারদের যে অলিগলি দিয়ে আসতে হবে, সেখানেও মোতায়েন থাকবে কেন্দ্রীয় বাহিনী।

প্রথম দফার ভোটের আগে এখনও পর্যন্ত প্রায় ৭০০০ বুথকে স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করা হয়েছে। তবে ভোটগ্রহণের দু’দিন আগে পর্যন্ত এই চিহ্নিতকরণের প্রক্রিয়া চলবে। চূড়ান্ত তালিকা তৈরি হওয়ার পর তা প্রথম দফায় ভোট হতে চলা জেলাগুলিতে পাঠিয়ে দেওয়া হবে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর থেকে।

এই স্পর্শকাতর বুথগুলিতে বাড়তি নিরাপত্তার পাশাপাশি নজরদারিতেও জোর দিচ্ছে কমিশন। প্রতিটি বুথে ওয়েব কাস্টিংয়ের ব্যবস্থা করা হচ্ছে—বুথের ভিতরে থাকবে দুটি ক্যামেরা এবং বাইরে একটি ক্যামেরা। ইতিমধ্যেই সেই ফুটেজ সরাসরি পর্যবেক্ষণের প্রস্তুতিও শুরু হয়েছে।

নিরাপত্তা আরও জোরদার করতে বুথের আশেপাশে বাইক চলাচলের উপরও নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে। ভোটের দু’দিন আগেই পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এলাকার বাইকগুলি রিকুইজিশন করে নেওয়া হবে বলে জানা গিয়েছে।

সব মিলিয়ে, অবাধ ও শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করতে কমিশনের তরফে একাধিক কড়া পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে মনে করা হচ্ছে।

বাংলা খবর/ খবর/কলকাতা/

West Bengal Assembly Elections 2026: প্রথম দফার ভোটে ৭০০০ স্পর্শকাতর বুথে কেন্দ্রীয় বাহিনী, অলিগলিতে কড়া নিরাপত্তা, ওয়েব কাস্টিং-বাইকে নিষেধাজ্ঞা

Post Comment

You May Have Missed