সকলের বেড়েছে…! বাংলায় ৫ বছরে সম্পত্তি অর্ধেক হয়েছে কেবল এই ‘দুই’ বিধায়কের! কেন জানেন? সামনে এল চমকে দেওয়া তথ্য
Last Updated:
West Bengal Assembly Election 2026: সম্পত্তি কমে অর্ধেক! ৫ বছর বিধায়ক থাকার পরেও কেন ‘উপার্জন’ কমল দক্ষিণ ২৪ পরগনার এই ‘দুই’ বিধায়কের? বেরিয়ে এল চমকে দেওয়া তথ্য! কোন দুই বিধায়ক জানেন?
আলিপুর, দক্ষিণ ২৪ পরগনা: গতবারের বিধায়ক যাঁরা এবছর নির্বাচনে লড়ছেন তাঁদের সাধরণত সম্পত্তি বাড়ে। কিন্তু এবার ১৫ জন বিধায়কের সম্পত্তি কমেছে। তার মধ্যে দক্ষিণ ২৪ পরগনায় দুজনের সম্পত্তি কমেছে। সমীর কুমার জানা ও ফিরদৌসি বেগমের ক্ষেত্রে এই ঘটনা ঘটেছে।
সমীর কুমার জানা পাথরপ্রতিমা থেকে তৃণমূলের প্রার্থী। ফিরদৌসি বেগম সোনারপুর উত্তর থেকে লড়ছেন। দুজনেই গতবার বিধায়ক ছিলেন। ফলে তাদের তথ্য সহজেই উঠে এসেছে। এ নিয়ে চারিদিকে আলোচনাও চলছে। পুরো ব্যপারটি উলটপুরাণ ভাবছেন সকলেই। ভোটে জিতলে শুধু সম্পত্তি বাড়েই না, অনেকের কমেও। তথ্য অন্তত সেই কথা বলছে।
সাধারণ মানুষের চোখে ভোটে জিতলে তো ক্ষমতা, অর্থ, সম্পদ-সবই বাড়ার কথা। কমার কথা তো নয়। কিন্তু তথ্য বলছে, সম্পত্তি কমেও। কারও কারও ৫০ শতাংশের বেশি সম্পত্তি কমেছে। ২০২১ সালে ভোটে জয়ী এমনই ১৫ বিধায়ক, যাঁরা এবারও ভোটে লড়ার টিকিট পেয়েছেন, তাঁদের সম্পত্তি উল্লেখযোগ্যভাবে কমেছে।
দক্ষিণ ২৪ পরগনায় তৃণমূলের পাথরপ্রতিমা কেন্দ্রের প্রার্থী সমীরকুমার জানার গত বছরের তুলনায় সম্পত্তি কমেছে ৪০ শতাংশ। ২০২১ সালে ফিরদৌসির যেখানে সম্পত্তি ছিল ৬ কোটি ২৬ লক্ষ ৬৭হাজার ৭৭৮ টাকা। আর এবার জমা দেওয়ার তথ্যে দেখা যাচ্ছে, সেই সম্পদ কমে দাঁড়িয়েছে ৩ কোটি ৪ লক্ষ ৩০ হাজার ৫০ টাকা।
দুই বিধায়কের এই তথ্য ইতিমধ্যে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে। নিজেদের অর্থ থেকে বিভিন্ন খরচ করায় এই ঘটনা ঘটেছে। আগামী দিনেও এইভাবে সাধারণ মানুষজনের পাশে থাকতে চান তাঁরা।
নবাব মল্লিক
Kolkata,West Bengal




Post Comment