Cooch Behar Voting Percentage: ভোটের হারে দেশে সেরা কোচবিহার! সবাইকে ছাপিয়ে বড় রেকর্ড, ‘রাজার জেলা’য় কত শতাংশ ভোট পড়ল জানুন

Cooch Behar Voting Percentage: ভোটের হারে দেশে সেরা কোচবিহার! সবাইকে ছাপিয়ে বড় রেকর্ড, ‘রাজার জেলা’য় কত শতাংশ ভোট পড়ল জানুন

Last Updated:

Cooch Behar Voting Percentage: ভোটের হারের নিরিখে সবাইকে ছাপিয়ে বড় রেকর্ড গড়েছে কোচবিহার। ‘রাজার জেলা’য় এবার কত শতাংশ ভোট পড়েছে জানুন।

এবারের নির্বাচনে কোচবিহারে রেকর্ড ভোট পড়েছে
এবারের নির্বাচনে কোচবিহারে রেকর্ড ভোট পড়েছে

কোচবিহারঃ দু’দফার বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ পর্ব সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার রাজ্যের ১৬টি জেলার ১৫২টি কেন্দ্রে ভোট হয়েছে। আর তাতেই সারা দেশের মধ্যে আলাদা করে নজর কেড়ে নিয়েছে ‘রাজার জেলা’ কোচবিহার। প্রাথমিক পরিসংখ্যান অনুযায়ী, কোচবিহারে ভোটের হার ৯৬.০৪%, যা এদেশের নির্বাচনী ইতিহাসে ঐতিহাসিক মাইলফলক বলে মনে করছেন অনেকে।

কোচবিহারে এর আগেও উচ্চহারে ভোট পড়েছে, তবে ৯৬ শতাংশের গণ্ডি টপকে যাওয়া কার্যত বেনজির। জেলাশাসক তথা কোচবিহার জেলা নির্বাচন আধিকারিক জিতিন যাদব বলেন, প্রাথমিক তথ্য অনুসারে সমগ্র দেশের মধ্যে কোচবিহারে সবচেয়ে বেশি ভোট রেকর্ড করা হয়েছে।

আরও পড়ুনঃ একুশের নির্বাচনে ঘটেছিল মর্মান্তিক ঘটনা! শীতলকুচির সেই বুথে এবার অন্য ছবি, কীভাবে ভোট হল জানুন

এবারের বিধানসভা নির্বাচনে বিপুল ভোটের হারের পিছনে বেশ কয়েকটি কারণ রয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। তাঁদের মতে, অনুকূল আবহাওয়া ও কেন্দ্রীয় বাহিনীর জোরদার নিরাপত্তা বলয় যেমন একদিকে মানুষকে নির্ভয়ে ভোট দেওয়ায় উৎসাহ জুগিয়েছে, তেমনই এসআইআর-ও অন্যতম একটি কারণ হিসেবে কাজ করেছে। অনেকেরই আশঙ্কা ছিল, ভোট না দিলে আগামীদিনে নাগরিকত্ব অথবা ভোটার লিস্টে নাম থাকা নিয়ে টানাপড়েন হতে পারে।

অন্যদিকে প্রশাসনের দাবি, SVEEP কর্মসূচির মাধ্যমে ভোটারদের উৎসাহ বৃদ্ধি ও বুথ স্তরে সচেতনতা বাড়ানোয় এই ফলাফল মিলেছে। রাজনৈতিক দলগুলির তরফেও এই উচ্চহারে ভোটদানের বিষয়টিকে নিজেদের পক্ষে ‘ইতিবাচক’ হিসেবে দাবি করা হয়েছে।

সব মিলিয়ে, রেকর্ড ভোটিং, গণতন্ত্রের উৎসবে ভোটারদের বিপুল অংশগ্রহণে সাফল্যের সঙ্গে সম্পন্ন হয়েছে ২০২৬ বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ পর্ব। আগামী ২৯ এপ্রিল দ্বিতীয় দফার ভোট। সেদিন কী হয় আপাতত সেদিকেই নজর সকলের।

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/

Cooch Behar Voting Percentage: ভোটের হারে দেশে সেরা কোচবিহার! সবাইকে ছাপিয়ে বড় রেকর্ড, ‘রাজার জেলা’য় কত শতাংশ ভোট পড়ল জানুন

Post Comment

You May Have Missed