ভারতে প্রথমবার! ১০০ উদীয়মান নেতাকে তুলে ধরবে TIME! রিলায়েন্সের সঙ্গে যৌথ উদ্যোগে ‘TIME100 Next’

ভারতে প্রথমবার! ১০০ উদীয়মান নেতাকে তুলে ধরবে TIME! রিলায়েন্সের সঙ্গে যৌথ উদ্যোগে ‘TIME100 Next’

নিউ ইয়র্কে আয়োজিত বার্ষিক TIME100 গালা অনুষ্ঠানের মঞ্চে এই ঘোষণা করেন TIME-এর প্রধান নির্বাহী জেসিকা সিবলি এবং রিলায়েন্স ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারপার্সন নীতা মুকেশ আম্বানি।

এই তালিকায় শিল্প, বিজ্ঞান, ব্যবসা, ক্রীড়া, সমাজসেবা-সহ বিভিন্ন ক্ষেত্রের ১০০ জন উদীয়মান ভারতীয় নেতা ও ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা হবে। তালিকাটি TIME-এর সম্পাদকীয় টিম দ্বারা প্রস্তুত করা হবে এবং ২০২৬ সালের ডিসেম্বর মাসে মুম্বইয়ের নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টারে একটি গালা অনুষ্ঠানের মাধ্যমে উদযাপন করা হবে।

 (Photo by Kevin Mazur/Getty Images for TIME) ভারতে প্রথমবার ‘টাইম ১০০ নেক্সট’ তালিকা, রিলায়েন্সের সঙ্গে যৌথ উদ্যোগে ঘোষণা TIME-এর!

TIME-এর প্রধান নির্বাহী জেসিকা সিবলি বলেন, “প্রথমবারের মতো ভারতে TIME100 Next নিয়ে আসতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। এই উদ্যোগ বিশ্বজুড়ে পরিবর্তন আনতে সক্ষম আগামী প্রজন্মের নেতাদের চিহ্নিত ও একত্রিত করার আমাদের অঙ্গীকারকে আরও দৃঢ় করে।”

রিলায়েন্স ফাউন্ডেশনের চেয়ারপার্সন নীতা মুকেশ আম্বানির কথায়, “ভারতের ভবিষ্যৎ গড়তে আগামী প্রজন্মের প্রতিভা ও নেতৃত্বকে শক্তিশালী করা আমাদের লক্ষ্য। TIME-এর সঙ্গে এই উদ্যোগে যুক্ত হতে পেরে আমরা গর্বিত। বিশ্বের সেরা জিনিস ভারতে এবং ভারতের সেরা জিনিস বিশ্বে তুলে ধরা আমাদের লক্ষ্য।”

TIME-এর চিফ স্ট্র্যাটেজি অফিসার ও এক্সিকিউটিভ এডিটর ড্যান ম্যাকসাই বলেন, “TIME100 Next ভবিষ্যতের নেতৃত্ব নির্ধারণকারী ব্যক্তিদের চিহ্নিত করার অন্যতম শক্তিশালী প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। ভারতে এর সম্প্রসারণের মাধ্যমে এক অসাধারণ প্রজন্মের প্রতিভাকে বৈশ্বিক মঞ্চে তুলে ধরা সম্ভব হবে।”

এই উদ্যোগ TIME100 ফ্র্যাঞ্চাইজির বৈশ্বিক সম্প্রসারণের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। উল্লেখ্য, ২০২১ সাল থেকে TIME আন্তর্জাতিক স্তরে TIME100 Impact Awards আয়োজন করে আসছে এবং বিশ্বের পাঁচটি মহাদেশের বিভিন্ন শহরে একাধিক অনুষ্ঠান করেছে।

প্রথম ‘TIME100 Next India’ তালিকা ও গালা অনুষ্ঠান সম্পর্কে আরও বিস্তারিত তথ্য আগামী কয়েক মাসের মধ্যে ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে।

TIME সম্পর্কে:

TIME একটি ১০৩ বছরের পুরনো আন্তর্জাতিক সংবাদমাধ্যম, যা তার ম্যাগাজিন ও ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে বিশ্বজুড়ে ১২ কোটিরও বেশি পাঠকের কাছে পৌঁছায়। বিশ্বের প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে সংযোগ, পাঠকদের আস্থা এবং বৈশ্বিক পরিসরে অনুষ্ঠান আয়োজনের ক্ষমতা—এই তিনকে ভিত্তি করে TIME মানুষের ও ধারণার গুরুত্বপূর্ণ গল্প তুলে ধরার কাজ করে।

রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ সম্পর্কে:

রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড (RIL) ভারতের বৃহত্তম বেসরকারি সংস্থা। ৩১ মার্চ ২০২৫-এ শেষ হওয়া আর্থিক বছরে সংস্থার মোট আয় ছিল ১০,৭১,১৭৪ কোটি টাকা, নগদ মুনাফা ১,৪৬,৯১৭ কোটি টাকা এবং নিট মুনাফা ৮১,৩০৯ কোটি টাকা।

হাইড্রোকার্বন অনুসন্ধান থেকে শুরু করে পেট্রোকেমিক্যালস, নবায়নযোগ্য শক্তি, খুচরো ব্যবসা, ডিজিটাল পরিষেবা ও বিনোদন—বিভিন্ন ক্ষেত্রে বিস্তৃত রিলায়েন্সের কাজ। ২০২৫ সালে ফর্চুন গ্লোবাল ৫০০ তালিকায় সংস্থাটি ৮৮তম স্থানে রয়েছে এবং ফোর্বস গ্লোবাল ২০০০ তালিকায় ৪৫তম স্থানে জায়গা করে নিয়েছে।

TIME-এর ২০২৪ সালের ‘বিশ্বের ১০০ প্রভাবশালী সংস্থা’র তালিকাতেও রিলায়েন্স জায়গা পেয়েছে—এবং একমাত্র ভারতীয় সংস্থা হিসেবে এই স্বীকৃতি দুইবার অর্জন করেছে।

Previous post

Supreme Court on SIR: ‘২৭ লাখ আবেদনের মধ‍্যে, মাত্র ১৩৬ আবেদনের নিষ্পত্তি! ট্রাইব্যুনাল নিয়ে কী পরামর্শ সুপ্রিম কোর্টের?

Next post

সকলের বেড়েছে…! বাংলায় ৫ বছরে সম্পত্তি অর্ধেক হয়েছে কেবল এই ‘দুই’ বিধায়কের! কেন জানেন? সামনে এল চমকে দেওয়া তথ্য

Post Comment

You May Have Missed