‘লোকাল থানার পুলিশকে বলছে, ওকে অ্যারেস্ট করো! কিন্তু ৩০ মে পর্যন্ত…’, ভবানীপুরে বড় দাবি মমতার!

‘লোকাল থানার পুলিশকে বলছে, ওকে অ্যারেস্ট করো! কিন্তু ৩০ মে পর্যন্ত…’, ভবানীপুরে বড় দাবি মমতার!

Last Updated:

Mamata Banerjee: ভবানীপুরের সভা থেকে বড় দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের। তৃণমূলনেত্রীর কথায়, ‘বিজেপি কোটি কোটি টাকা নিয়ে ঢুকে যাচ্ছে আর বলছে আমরা চোর! ডাকাতের সর্দার! অত্যাচারী!’ আনলেন আরও বড় অভিযোগ!

মমতা বন্দ্যোপাধ্যায় (ফাইল ছবি)
মমতা বন্দ্যোপাধ্যায় (ফাইল ছবি)

কলকাতা: ভোটের আগে শেষ রবিবার মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচি শুরু হয় পদযাত্রা দিয়ে। ল্যান্ডডাউন থেকে কালীঘাট ফায়ার স্টেশন পর্যন্ত দলীয় কর্মী সমর্থকদের নিয়ে হাঁটেন তিনি। জনসংযোগের পরে প্রথম জনসভাটি করেন ক্যামাক স্ট্রিটে। এর পরে ভবানীপুরে সভা করেন তৃণমূলনেত্রী। শনিবার ভবানীপুরের চক্রবেড়িয়ায় বিজেপির বিরুদ্ধে মাইক ‘ব্যাঘাতের’ অভিযোগ করে সভামঞ্চ ছাড়েন মমতা। রবিবার ভবানীপুরে ফের জনসভা করেন তৃণমূলনেত্রী।

সেখান থেকে বড় অভিযোগ এনে মমতা বলেন, “বন্দুক পাঠিয়ে দিয়েছে। গুণ্ডা পাঠিয়ে দিয়েছে। আর লোকাল থানার পুলিশকে বলছে, ওকে অ্যারেস্ট করো! কী করে করবে? কোর্টের অর্ডার আছে। কিন্তু ৩০ মে পর্যন্ত করতে পারবেন না। স্টে করা হয়েছে।”

একইসঙ্গে মমতার হুঁশিয়ারি, “আর যাঁরা এখন অ্যারেস্ট করছেন, ভবিষ্যতে তাঁরা অ্যারেস্ট হওয়ার কথা চিন্তা করবেন। পাপ বাপকে ছাড়ে না। ধর্মের কল বাতাসে নড়ে। কোথা‌ও কোথাও এলাকায় বন্দুক নিয়ে ভয় দেখাচ্ছে। আমার অ্যাপয়েন্ট করা লোকগুলোকে সেই এসআইআরের নাম করে সরিয়েছে। তার পর বর্ডার দিয়ে বন্দুক ঢুকিয়েছে। ড্রাগ ঢুকিয়েছে। তার পরে টাকা ঢুকিয়েছে।”

মমতার আরও দাবি, “পুরো ওড়িশার বর্ডার দিয়ে ঢুকিয়েছে। বিহার বর্ডার ব্যবহার করেছে। আর যে পুলিশকে দিয়ে আমি নাকা চেকিং করাতাম, সে সব আর কিচ্ছু হয় না। বিজেপি কোটি কোটি টাকা নিয়ে ঢুকে যাচ্ছে আর বলছে আমরা চোর! ডাকাতের সর্দার! অত্যাচারী!” তৃণমূলনেত্রীর সতর্কবাণী, “পুলিশ থানায় গিয়ে মুচলেকা দিতে বললে দেবেন না। মনে রাখবেন দিদি মরে যায়নি। দিদি লড়াই করতে জানে। কালিঘাট ও ভবানীপুর থানা কয়েকজনকে ডেকে পাঠিয়েছে।”

বাংলা খবর/ খবর/কলকাতা/

‘লোকাল থানার পুলিশকে বলছে, ওকে অ্যারেস্ট করো! কিন্তু ৩০ মে পর্যন্ত…’, ভবানীপুরে বড় দাবি মমতার!

Post Comment

You May Have Missed