রবীন্দ্র জয়ন্তীতে বিজেপির শপথ গ্রহণ, শেষ পর্যন্ত কার দখলে কটি আসন? লেটেস্ট আপডেট

রবীন্দ্র জয়ন্তীতে বিজেপির শপথ গ্রহণ, শেষ পর্যন্ত কার দখলে কটি আসন? লেটেস্ট আপডেট

Last Updated:

West Bengal Assembly Elections Results 2026 Latest Tally: বাংলা ফুটল পদ্ম। সোমবার বিধানসভা ভোটের ফল বেরোতেই রাজ্য জুড়ে গেরুয়া ঝড়। পদ্মের দাপটে দাঁড়াতেই পারল না ঘাসফুল শিবির।

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফল ২০২৬
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফল ২০২৬

কলকাতা: বাংলা ফুটল পদ্ম। সোমবার বিধানসভা ভোটের ফল বেরোতেই রাজ্য জুড়ে গেরুয়া ঝড়। পদ্মের দাপটে দাঁড়াতেই পারল না ঘাসফুল শিবির। ২০২১-এ দুশো পারের স্লোগান দিয়েও বিজেপিকে থমকে যেতে হয়েছিল ৭৭-এ। কিন্তু ২০২৬-এ পূরণ হল ২১-এর লক্ষ্য। একাই ২০০-র বেশি আসন নিয়ে প্রথমবারের জন্য বাংলা দখল করে ইতিহাস গড়ল ভারতীয় জনতা পার্টি।

শেষ পাওয়া আপডেট অনুযায়ী বিজেপির এগিয়ে রয়েছে ২০৭টি আসন (এই প্রতিবেদন লেখার সময় কয়েকটি আসনে চূড়ান্ত ফল হয়নি)। হারের মুখ দেখতে হয়েছে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ মন্ত্রীসভার একাধিক হেভিওয়েটকে। ১৫,১১৪ ভোটে মমতাকে হারিয়ে জয়ী হয়েছেন শুভেন্দু অধিকারী। এছাড়া তৃণমূল এগিয়ে রয়েছে ৮০টি আসনে। বাম-আইএসএফ জোট পেয়েছে ২টি আসন, কংগ্রেস ২ ও অন্যান্যরা ২টি আসন পেয়েছেন।

এর মধ্যেই জানা যাচ্ছে, আগামী ২৫ বৈশাখ রবীন্দ্র জয়ন্তীতে অর্থাৎ ৯ মে মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান হতে পারে রাজভবনে। ইতিমধ্যে বাংলায় এসেছেন নির্বাচন কমিশনের প্রিন্সিপাল সেক্রেটারি এস বই জোশী। মঙ্গলবার রাজ্যে বিধানসভার চূড়ান্ত তালিকা তৈরি করা হবে। এরপরেই বুধবার নির্বাচন কমিশনের গ্যাজেট নোটিফিকেশন নিয়ে মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল এবং নির্বাচন কমিশনের প্রিন্সিপাল সেক্রেটারি রাজভবনে যাবেন। সেখানেই শপথ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

প্রসঙ্গত, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে বিজেপির ঐতিহাসিক জয়ের পর একসুরে প্রতিক্রিয়া দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দু’জনেই এই জয়ের কৃতিত্ব দিয়েছেন দলের কর্মীদের ত্যাগ, সংগ্রাম এবং মানুষের আস্থাকে। বিজেপির শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন দুজনই।

Post Comment

You May Have Missed