মারুতির একটা শেয়ার থাকলে পাবেন ১৪০ টাকা, বড় ঘোষণা করল কোম্পানি

মারুতির একটা শেয়ার থাকলে পাবেন ১৪০ টাকা, বড় ঘোষণা করল কোম্পানি

Maruti Suzuki Dividend : জিএসটি ছাড়ের (GST) প্রভাব সাময়িকভাবে ইতিবাচক ফল দেখালেও দীর্ঘ সময় তা ধরে রাখতে পারল না মারুতি সুজুকি (Maruti Suzuki Q4 Results)। চতুর্থ ত্রৈমাসিকে আশানুরূপ ফল করতে পারল না দেশের সবথেকে বড় গাড়ি প্রস্তুতকারক কোম্পানি (Maruti Suzuki)। তবে বিনিয়োগকারীদের খুশি রাখতে বড় ঘোষণা করেছে সংস্থা।

কী ঘোষণা করেছে মারুতি
কোম্পানির তরফে জানানো হয়েছে, শেয়ার হোল্ডারদের জন্য ১৪০ টাকা ডিভিডেন্ড দেবে সংস্থা। যা স্বাভাবিকভাবেই আগ্রাসী ফল না হওয়ার পর স্বস্তি দেবে ইনভেস্টারদের। চতুর্থ ত্রৈমাসিকে কাঁচামালের দাম প্রভাব ফেলেছে কোম্পানির ওপর। গাড়ি বিক্রিতে প্রথমের সারিতে থাকলেও প্রতিদিন দেশের গাড়ির বাজারে প্রতিযোগিতার মুখে পড়ছে এই পুরনো ব্র্য়ান্ড।

চতুর্থ ত্রৈমাসিকে কেমন ফল করেছে মারুতি
হিসেবখাতা বলছে,  মারুতি সুজুকি ইন্ডিয়া লিমিটেডের একক নিট মুনাফা গত বছরের তুলনায় প্রায় ৭ শতাংশ কমে গেছে। এবার এই মুনাফার পরিমাণ ৩,৫৯১ কোটি টাকায় (৩.৮৫ বিলিয়ন মার্কিন ডলার) দাঁড়িয়েছে। গত বছরের একই ত্রৈমাসিকে এই মুনাফার পরিমাণ ছিল ৩,৮৫৭ কোটি টাকা। কোম্পানির তরফে জানানো হয়েছে, কাঁচামালের ব্যয় বৃদ্ধি সংস্থার আয়ের ওপর যথেষ্ট প্রভাব ফেলেছে। এর ফলেই কোম্পানির মুনাফার ওপর চাপ সৃষ্টি হয়েছে। এবারের রেজাল্ট থেকেই তা স্পষ্ট।

কোথায় ইতিবাচক প্রভাব দেখা গেছে
পরিসংখ্যান বলছে, মুনাফা তুলনামূলকভাবে কমলেও কোম্পানির মোট আয় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি দেখা গেছে। গত বছরের একই সময়ের ৪০,৯১০ কোটি টাকার তুলনায়, মার্চ ত্রৈমাসিকে কোম্পানির রাজস্ব ২৮ শতাংশ বৃদ্ধি পেয়ে ৫২,৪৪৯ কোটি টাকায় পৌঁছেছে।

ডিভিডেন্ডের টাকা কবে পাবেন ?
২০২৬ অর্থবর্ষে শেয়ার প্রতি ১৪০ টাকা চূড়ান্ত লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানি। এরপর থেকেই সবার মনে একটাই প্রশ্ন, কবে রেকর্ড ডেট রাখতে চলেছে কোম্পানি। মারুতির তরফে বলা হয়েছে, শেয়ারহোল্ডারদের অনুমোদনের সাপেক্ষেই এই ডিভিডেন্ড দেওয়া হবে। এই অনুমোদনের লক্ষ্যে ৩১ অগাস্ট একটি বার্ষিক সাধারণ সভা (AGM) অনুষ্ঠিত হবে।

কবে রাখা হয়েছে রেকর্ড ডেট
লভ্যাংশ পাওয়ার তালিকা তৈরির ‘রেকর্ড ডেট’ হিসেবে ৭ অগাস্টের দিন নির্ধারণ করা হয়েছে। এর অর্থ হল, শুধুমাত্র সেইসব বিনিয়োগকারীরাই লভ্যাংশ পাওয়ার যোগ্য বলে বিবেচিত হবেন, যাদের ডিম্যাট অ্যাকাউন্টে এই নির্দিষ্ট তারিখের মধ্যে কোম্পানির শেয়ার থাকবে। কোম্পানি পরিকল্পনা করেছে, ৯ সেপ্টেম্বরের মধ্যেই বিনিয়োগকারীদের অ্যাকাউন্টে লভ্যাংশের টাকা পাঠিয়ে দেবে। 

শেয়ারের দামের এখন কী অবস্থা
কিছুদিন ধরেই মারুতি সুজুকি ইন্ডিয়া লিমিটেডের শেয়ারের দামে মিশ্র প্রবণতা লক্ষ্য করা গেছে। ২৮ এপ্রিল শেয়ারের দর ২.৫৩ শতাংশ কমে ১২,৮৯১.৭০ টাকায় এসে দাঁড়িয়েছে। তবে, গত এক মাসে শেয়ারের দরে ৪.৭৫ শতাংশের সামান্য বৃদ্ধিও হয়েছে। কোম্পানির শেয়ারের দীর্ঘমেয়াদি পারফরম্যান্সের কথা বলতে গেলে, গত ৬ মাসে শেয়ারটির দর প্রায় ২০.৯৭ শতাংশ ও চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত ২২.৮৫ শতাংশ হ্রাস পেয়েছে।

Previous post

West Bengal Assembly Elections 2nd Phase: এক নম্বরে ভবানীপুর, দ্বিতীয় দফায় টানটান লড়াই এই দশ কেন্দ্রে! দেখুন তালিকা

Next post

সানরাইজার্স ম্যাচের আগে জোর অনুশীলন সূর্যকুমারের, ফিট হয়ে বুধবারই কামব্যাক করছেন রোহিত?

Post Comment

You May Have Missed