ভোটের আগে শহরজুড়ে বিরাট অ্যাকশন ED-র, রেশন দুর্নীতিতে এবার কোন ‘রাঘব বোয়ালে’ নজর?

ভোটের আগে শহরজুড়ে বিরাট অ্যাকশন ED-র, রেশন দুর্নীতিতে এবার কোন ‘রাঘব বোয়ালে’ নজর?

প্রকাশ সিনহা , কলকাতা :   রেশন বণ্টন দুর্নীতি মামলায় সকাল থেকে ED-র তল্লাশি। কলকাতা, মুর্শিদাবাদ, বনগাঁ, হাবড়া-সহ একযোগে ১২টি জায়গায় তল্লাশি চালাচ্ছে কেন্দ্রীয় এজেন্সি। 

কোথায় কোথায় তল্লাশি

ED সূত্রে খবর, রেশন বণ্টন দুর্নীতি মামলায় তদন্তে নেমে  নামে এই ব্যবসায়ীর নাম সামনে আসে। প্রকাশ্যে আসে তাঁর কোম্পানির নাম। কীভাবে রেশনের জিনিস পাচার করা হত, প্রভাবশালী লিঙ্ক কী কী রয়েছে, সবটা জানতে আজ তদন্তে নেমেছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকেরা। এদিন সকাল ৮টা নাগাদ, পোদ্দার কোর্টের ৭ নম্বর ফ্লোরের ৬টি কোম্পানির ঠিকানায় হানা দেয় ED. 

পুর নিয়োগ দুর্নীতি মামলায় তলব

পুর নিয়োগ দুর্নীতি মামলায় ফের বিদায়ী দমকলমন্ত্রী ও বিধাননগরের তৃণমূল প্রার্থী সুজিত বসুকে তলব করল ED। তলব করা হল বিদায়ী খাদ্য়মন্ত্রী ও মধ্য়মগ্রামের তৃণমূল প্রার্থী রথীন ঘোষকেও। দুজনকেই আগামীকাল সিজিও কমপ্লেক্সে তলব করা হয়েছে। ED সূত্রে খবর, গতকাল দ্বিতীয়বার নোটিস পাওয়ার পর ED দফতরে কড়া চিঠি পাঠিয়েছিলেন সুজিত বসু। চিঠিতে হেনস্থারও অভিযোগ তোলেন তিনি। তাঁকে যেন নির্বাচনের পরে ডাকা হয়, সেকথাও চিঠিতে জানান তিনি। কিন্তু, সেই চিঠির পরও তৃতীয়বারের জন্য তাঁকে নোটিস পাঠান হয়েছে। অন্যদিকে দ্বিতীয়বারের জন্য নোটিস পাঠানো হয়েছে রথীন ঘোষকে।    

 

Post Comment

You May Have Missed