ভোটের আগে প্রশাসন-পুলিশের শীর্ষ স্তরে বড় রদবদল, মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি মুখ্যমন্ত্রীর
West Bengal Assembly Election 2026: ভোটের আগে একধাক্কায় প্রশাসন-পুলিশের শীর্ষ স্তরে বড় রদবদল। মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি মুখ্যমন্ত্রীর। অপসারিত মুখ্যসচিব, স্বরাষ্ট্র সচিব থেকে DGP-CP, জ্ঞানেশ কুমারকে চিঠি মমতা বন্দ্যোপাধ্যায়ের।
‘কোনও কারণ ছাড়াই আমলা ও পুলিশ শীর্ষ আধিকারিকদের বদলি করা হয়েছে। ভোটের মুখে এইভাবে যুক্তি ছাড়াই বদলি। বিধি লঙ্ঘনের কোনও অভিযোগ না থাকলেও তাঁদেরকে বদলি’, আক্রমণ মমতার। ‘আগে যখন সরানো হয়েছিল তখন রাজ্যের সঙ্গে আলোচনা করে করা হয়েছিল। এখন রাজ্যের সঙ্গে আলোচনা ছাড়াই কাজ হচ্ছে। ভোটের দিন ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই বদলি… আমি হতবাক। এই বদলি খামখেয়ালিপনার প্রকাশ। আমি অনুরোধ করব, ভবিষ্যতে এই ধরনের সিদ্ধান্ত থেকে বিরত থাকুন’, নির্বাচন কমিশনকে অনুরোধ মুখ্যমন্ত্রীর।



Post Comment