ব্যান সংস্কৃতি ও বিভেদ তৈরির চেষ্টা যেন…BJP-র কাছে আবেদনে কি নিজের দলকেই খোঁচা দেবের?

ব্যান সংস্কৃতি ও বিভেদ তৈরির চেষ্টা যেন…BJP-র কাছে আবেদনে কি নিজের দলকেই খোঁচা দেবের?

কলকাতা: তিনি তৃণমূল কংগ্রেসের (TMC) সাংসদ । বিধানসভা নির্বাচনে দলীয় প্রার্থীদের হয়ে প্রচার করেছেন জোরকদমে । তবে নির্বাচনে তৃণমূল কংগ্রেসের ভরাডুবির পর সেই দেব অধিকারীর সোশ্যাল মিডিয়া পোস্টে যেন নিজের দলকেই খোঁচা!

অভিনেতা দেব (Dev Adhikari) বারবার টালিগঞ্জে ব্যান কালচার দূর করার হয়ে সওয়াল করেছেন । অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর পর ইন্ডাস্ট্রির বৈঠকে যিনি ৭২ ঘণ্টার মধ্যে অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য-সহ বাকিদের ওপর থেকে নির্বাসন তুলে নেওয়ার জন্য জোরাল সওয়াল করেছিলেন । টলিউডের এক সময়কার সর্বেসর্বা, রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসের সঙ্গে দেবের সংঘাতও সর্বজনবিদিত । এবার কি তাঁদেরই ঘুরিয়ে কটাক্ষ করলেন দেব?

বিজেপি (BJP) বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে পশ্চিমবঙ্গের মসনদে বসতে চলেছে । কার্যত দুরমুশ হয়েছে তৃণমূল কংগ্রেস । তারপরই বিজেপির কাছে কী দাবি, কী প্রত্যাশা, তা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় লম্বা পোস্ট করেছেন দেব (Actor Dev) ।    

বুধবার দেব সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘বাংলায় নতুন সরকার তৈরি করার জন্য জনাদেশ পাওয়ায় বিজেপিকে অভিনন্দন । আমি মন থেকে চাই আমাদের রাজ্যের উন্নতি, শান্তি ও এগিয়ে যাওয়ার জন্য কাজ করুক সরকার । যেন এটা নিশ্চিত করা হয় যে সাধারণ মানুষের কথা শোনা হবে । আমি যেহেতু জনসাধারণের সঙ্গে এবং সিনেমা ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত, আমি নতুন সরকারের কাছে আবেদন করব যাতে শিল্পী স্বাধীনতায় জোর দেওয়া হয়, একতা তুলে ধরা হয় । নির্বাসিত করার সংস্কৃতি ও বিভেদ তৈরি করার চেষ্টা যেন অতীত হয়ে যায় । সিনেমা বাংলার অন্যতম সেরা পরিচয় । এর বৃদ্ধি হবে পারস্পরিক শ্রদ্ধা, সহাবস্থান ও সম্মিলিত চেষ্টা করলে ।’

আরও পড়ুন: ভোটে হারার পরই ভারতীয় ক্রিকেটে বড় দায়িত্ব পেলেন বাংলার ক্রিকেটার, চিঠি ভিভিএস লক্ষ্মণের

পাশাপাশি ঘাটাল মাস্টার প্ল্যান শেষ করা নিয়েও বিজেপি সরকারের সাহায্য চেয়েছেন দেব । লিখেছেন, ‘আমি নতুন সরকারের কাছে ঘাটাল মাস্টার প্ল্যান শেষকরার জন্য সমর্থন ও সহযোগিতা চাইব । দীর্ঘদিনের স্বপ্ন । ঘাটালের মানুষের প্রয়োজনI রাজনীতির বাইরে, এটা জীবন বাঁচানোর জন্য, জীবিকা বাঁচানোর জন্য এবং ঘাটালের মানুষের যে ভবিষ্যৎ প্রাপ্য, সেই ভবিষ্যৎ দেওয়ার জন্য ।’

Previous post

জেসিবি নিয়ে বিজয় মিছিল নয়, ভাড়া দিলে মালিকের বিরুদ্ধেও ব্যবস্থা! কড়া হুঁশিয়ারি ডিজি, নগরপালের

Next post

SRH vs PBKS: ট্র্যাভিষেকের বিধ্বংসী শুরুর পর ঈশান, ক্লাসেনের অর্ধশতরান, PBKS -র বিরুদ্ধে পাহাড়প্রমাণ রান তুলল SRH

Post Comment

You May Have Missed