SRH vs PBKS: ট্র্যাভিষেকের বিধ্বংসী শুরুর পর ঈশান, ক্লাসেনের অর্ধশতরান, PBKS -র বিরুদ্ধে পাহাড়প্রমাণ রান তুলল SRH

SRH vs PBKS: ট্র্যাভিষেকের বিধ্বংসী শুরুর পর ঈশান, ক্লাসেনের অর্ধশতরান, PBKS -র বিরুদ্ধে পাহাড়প্রমাণ রান তুলল SRH

হায়দরাবাদ: নাগাড়ে পাঁচ জয়ের পরে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে পরাজিত হয়েছিল সানরাইজার্স হায়জদরাবাদ। অপরদিকে, পঞ্জাব কিংসও ছয় ম্যাচের অপ্রতিরোধ্য দৌড় শেষে দুই ম্যাচে পরপর হেরেছিল। জয়ের সরণিতে ফিরতে মরিয়া দুই দলই আজ একে অপরের বিরুদ্ধে মাঠে নেমেছিল। সেই ম্যাচের প্রথম ইনিংসে ব্যাটে নেমে রানের পাহাড়ে সানরাইজার্স। ট্র্যাভিষেকের ঝোড়ো ওপেনিংয়ের পর ঈশান কিষাণ ও হেনরিখ ক্লাসেন দুরন্ত অর্ধশতরান হাঁকালেন। আর এই চার ব্যাটারের ইনিংসে ভর করেই ২০ ওভারে চার উইকেটের বিনিময়ে ২৩৫ রান তুলল নবাবের শহরের ফ্র্যাঞ্চাইজ়ি। 

অবশ্য পঞ্জাব কিংসের দখলেই সবথেকে অধিকবার দু’শোর বেশি রান তাড়া করে জয়ের কৃতিত্ব রয়েছে। এই মরশুমেও একাধিকবার শ্রেয়স আইয়াররা দু’শোর বেশি রান তাড়া করে জিতেছেন। তাই এই ম্যাচে বড় রান তুললেও, সানরাইজার্স কিন্তু সম্পূর্ণ নিশ্চিত হতে পারবে না। এবার দেখার শ্রেয়স আইয়ারের দল পুনরায় বড় রান তাড়া করে ম্যাচ জিততে পারে কি না।

 

(স্টোরিটি এই মুহূর্তে ব্রেক করা হয়েছে, আপডেট করা হচ্ছে I সাম্প্রতিকতম আপডেট পেতে রিফ্রেশ করুন)

Post Comment

You May Have Missed