ফের ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের স্ট্রংরুমের বাইরে উত্তেজনা

ফের ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের স্ট্রংরুমের বাইরে উত্তেজনা

কলকাতা : কলকাতার ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের স্ট্রংরুম ঘিরে ফের উত্তেজনা ছড়াল শুক্রবার গভীর রাতে। রাত প্রায় ১২টা নাগাদ স্ট্রংরুম পরিদর্শনে যান শ্যামপুকুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী পূর্ণিমা চক্রবর্তী। অভিযোগ, সেখানে পৌঁছনোর পর তিনি দেখতে পান স্ট্রংরুমের গেটের ভিতর থেকে কয়েকজন তৃণমূল কর্মী ফেসবুক লাইভ করছেন। শুধু তাই নয়, তাঁকে লক্ষ্য করে ‘জয় বাংলা’ স্লোগানও দেওয়া হয় বলে দাবি বিজেপি প্রার্থীর।

তীব্র ক্ষোভ BJP প্রার্থীর                       

এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র ক্ষোভ প্রকাশ করেন পূর্ণিমা চক্রবর্তী। তাঁর অভিযোগ, স্ট্রংরুমের নিরাপত্তা ও নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠছে। কেন রাজনৈতিক কর্মীরা স্ট্রংরুম সংলগ্ন এলাকায় উপস্থিত ছিলেন, তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। ঘটনার পর থেকেই রাজনৈতিক তরজা শুরু হয়েছে। বিজেপির পক্ষ থেকে নির্বাচন কমিশনের নজরদারি বাড়ানোর দাবি জানানো হয়েছে। যদিও এই অভিযোগ নিয়ে এখনও পর্যন্ত তৃণমূল কংগ্রেসের তরফে আনুষ্ঠানিক কোনও প্রতিক্রিয়া মেলেনি। 

স্ট্রংরুমের দেওয়াল বেয়ে একজন উপরে ওঠার অভিযোগ

অন্যদিকে বর্ধমানেক স্ট্রংরুমের দেওয়াল বেয়ে একজন উপরে ওঠার অভিযোগ উঠল ।  ছবি সামনে এনে চাঞ্চল্য়কর অভিযোগ  তোলেন বিজেপি প্রার্থী। ইউনিভার্সিটি ইনস্টিটিউট অব টেকনোলজিতে বর্ধমান উত্তর মহকুমার ৫ টি বিধানসভার কেন্দ্রের EVM রয়েছে। বর্ধমান উত্তরের বিজেপি প্রার্থী সঞ্জয় দাসের দেওয়া ভিডিওতে দেখা যাচ্ছে একজন ব্যক্তি দড়ি বেয়ে স্ট্রং রুমের ছাদে উঠছেন। বিজেপি প্রার্থীর অভিযোগ, স্ট্রংরুমে যথেষ্ট পরিমাণ নিরাপত্তার অভাব রয়েছে। অন্য়দিকে, তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি স্বরাজ ঘোষের অভিযোগ, স্ট্রংরুমে লাগানো সিসি ক্যামেরার ডিসপ্লেতে যে সময় দেখা যাচ্ছে, তার সঙ্গে বর্তমান সময়ের ফারাক ১-২ মিনিট। এদিকে জেলা নির্বাচন দফতর সূত্রে দাবি, বিভিন্ন কেন্দ্রের গণনার ঘরগুলিতে এসি লাগানোর এবং সিসি ক্যামেরা লাগানোর কাজ চলছে।

আরও পড়ুন : ভোট মিটতেই বড় ধাক্কা ! বেড়ে গেল রান্নার গ্যাসের দাম, কত হল কলকাতায় ?              

                                                                                          

Previous post

CEO WB Visit Bankura: ভোট মিটতেই নতুন করে অ্যাকশনে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক! বাঁকুড়ায় পৌঁছে যা করলেন, জানুন

Next post

Nadia News: বুদ্ধ পূর্ণিমায় বিশাল উৎসব, সাতদিন ধরে মেলার আয়োজন! বীরনগরে উলাই চণ্ডী মন্দিরে কয়েক হাজার পুণ্যার্থীর ভিড়

Post Comment

You May Have Missed