CEO WB Visit Bankura: ভোট মিটতেই নতুন করে অ্যাকশনে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক! বাঁকুড়ায় পৌঁছে যা করলেন, জানুন
Last Updated:
CEO WB Visit Bankura: ভোট মিটতেই বাঁকুড়ায় অ্যাকশনে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল। বাঁকুড়া বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে তৈরি স্ট্রং রুমের সুরক্ষা ব্যবস্থা সরেজমিনে খতিয়ে দেখে সন্তোষ প্রকাশ করলেন তিনি।
বাঁকুড়া, নীলাঞ্জন বন্দোপাধ্যায়: দ্বিতীয় দফার বিধানসভা নির্বাচন শেষ হতেই ভোট-পরবর্তী নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে বাঁকুড়া জেলায় পৌঁছলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল। এদিন তিনি বাঁকুড়া বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে তৈরি স্ট্রং রুম সরেজমিনে পরিদর্শন করেন। সকাল থেকেই বিশ্ববিদ্যালয় চত্বরে ছিল কড়া পুলিশি নিরাপত্তা। কেন্দ্রীয় বাহিনী ও জেলা পুলিশের নজরদারিতে গোটা এলাকা কার্যত দুর্গে পরিণত হয়েছিল।
সূত্রের খবর, হেলিপ্যাডে অবতরণের পর সড়কপথে তিনি বিশ্ববিদ্যালয়ে পৌঁছন। সেখানে স্ট্রং রুমের চারপাশে থাকা সিসিটিভি নজরদারি, প্রবেশ ও প্রস্থান পথের নিরাপত্তা এবং মোতায়েন থাকা বাহিনীর প্রস্তুতি খতিয়ে দেখেন তিনি। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বাঁকুড়া জেলা প্রশাসনের একাধিক শীর্ষ আধিকারিক ও পুলিশ কর্তারা।
পরিদর্শন শেষে তিনি পুনরায় হেলিপ্যাডে ফিরে যান এবং সেখান থেকে পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেন। ভোট শেষ হলেও ইভিএম ও ভিভিপ্যাট মেশিনের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের এই তৎপরতা যে যথেষ্ট গুরুত্বপূর্ণ, তা স্পষ্ট। বাঁকুড়ায় শান্তিপূর্ণ ও স্বচ্ছ গণনা প্রক্রিয়া নিশ্চিত করতে এই নজরদারি বড় ভূমিকা নেবে বলেই মনে করছেন সংশ্লিষ্ট মহল।
Bankura,Bankura,West Bengal
CEO WB Visit Bankura: ভোট মিটতেই নতুন করে অ্যাকশনে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক! বাঁকুড়ায় পৌঁছে যা করলেন, জানুন



Post Comment