Nadia News: বুদ্ধ পূর্ণিমায় বিশাল উৎসব, সাতদিন ধরে মেলার আয়োজন! বীরনগরে উলাই চণ্ডী মন্দিরে কয়েক হাজার পুণ্যার্থীর ভিড়
Last Updated:
Nadia News: মনস্কামনা পূরণের আশায় অনেক জায়গার মতো এখানেও বটগাছে মাটির ঢিল বাঁধার রীতিও পালিত হয়। পুজোকে কেন্দ্র করে বসা মেলায় বছরের প্রয়োজনীয় নানা সামগ্রী কেনাবেচা হয় এবং ব্যবসায়ীদের মুখেও হাসি ফোটে। বহু মানুষের আগমনে জমজমটা হয়ে ওঠে এলাকা।
বীরনগর, নদিয়া, মৈনাক দেবনাথ: নদিয়ার বীরনগরে উলাই চণ্ডী মাতার মন্দির জেলায় বেশ প্রসিদ্ধ। স্থানীয়দের মতে ৫০০ বছরেরও বেশি সময় ধরে এখানে দেবীর পুজো হয়ে আসছে। বুদ্ধ পূর্ণিমায় ভক্তদের ঢল নামে এখানে। হাজার হাজার মানুষ এই পুজো ও মেলায় অংশ নিতে হাজির হন। লোককথা অনুযায়ী, বাণিজ্য যাত্রায় শ্রীমন্ত সদাগর ভাগীরথী নদীপথে সিংহল যাওয়ার সময় প্রাকৃতিক দুর্যোগে পড়ে এই জায়গায় আশ্রয় নেন এবং বিপদমুক্তির জন্য উলাই চণ্ডী মাতার পুজো করেন।
সেই থেকেই এই পুজোর সূচনা বলে জনশ্রুতি রয়েছে এলাকায়। ইতিহাসবিদদের মতে, উলাই চণ্ডী পুজো একসময় নির্দিষ্ট কিছু মানুষের মধ্যে সীমাবদ্ধ ছিল। যদিও পরে ধীরে ধীরে সব সম্প্রদায়ের মানুষ পুজোয় অংশ নিতে শুরু করেন। জনশ্রুতি রয়েছে, একসময় ওলাওঠা (কলেরা) রোগ থেকে রক্ষা পাওয়ার জন্য এই দেবীর আরাধনা করা হত।
উলাই চণ্ডী দেবীর কোনও প্রচলিত মূর্তি নেই এখানে। বটবৃক্ষের নীচে থাকা একটি মসৃণ কালো পাথরখণ্ডই দেবী হিসেবে পুজো পান। মনস্কামনা পূরণের আশায় অনেক জায়গার মতো এখানেও বটগাছে মাটির ঢিল বাঁধার রীতি পালিত হয়। পুজোকে কেন্দ্র করে বসা মেলায় বছরের প্রয়োজনীয় নানা সামগ্রী কেনাবেচা হয় এবং ব্যবসায়ীদের মুখেও হাসি ফোটে। বহু মানুষের আগমনে জমজমটা হয়ে ওঠে এলাকা।
ঐতিহ্য, বিশ্বাস ও ইতিহাসের মিলনেই আজ বীরনগরের উলাই চণ্ডী পুজো এক অনন্য সাংস্কৃতিক উৎসবে পরিণত হয়েছে। যেখানে স্থানীয় মানুষের অংশগ্রহণ চোখে পড়ার মতো। এই পুজোকে কেন্দ্র করে স্থানীয়দের বিশ্বাস এখনও অটুট। যে কারণে ওলাই চণ্ডী মাতার পুজো বীরনগরের অন্যতম বড় উৎসব হিসেবে পালিত হয়।
Nadia,West Bengal
Nadia News: বুদ্ধ পূর্ণিমায় বিশাল উৎসব, সাতদিন ধরে মেলার আয়োজন! বীরনগরে উলাই চণ্ডী মন্দিরে কয়েক হাজার পুণ্যার্থীর ভিড়



Post Comment