পশ্চিমবঙ্গে যোগীরাজ্যের IPS-এর বিরুদ্ধে মামলা হাইকোর্টে! কী জানাল আদালত?

পশ্চিমবঙ্গে যোগীরাজ্যের IPS-এর বিরুদ্ধে মামলা হাইকোর্টে! কী জানাল আদালত?

কলকাতা: পশ্চিমবঙ্গে যোগীরাজ্যের (Yogi Adityanath) IPS-এর বিরুদ্ধে মামলা, হস্তক্ষেপ করল না হাইকোর্ট (Calcutta High Court)। অজয় পাল শর্মাকে আটকান, ভোটার ও প্রার্থীকে হুমকি দিচ্ছেন, সওয়াল মামলাকারীর আইনজীবী। ‘২৯ এপ্রিল পর্যন্ত মামলায় কোনও হস্তক্ষেপ করব না। যাঁরা নির্বাচনের দায়িত্বে আছেন, তাঁদের কারও কাজে হস্তক্ষেপ করব না’, মন্তব্য হাইকোর্টের বিচারপতি কৃষ্ণা রাওয়ের। মামলা দায়েরের প্রক্রিয়া সম্পূর্ণ না হওয়ায় হয়নি শুনানি।

এদিকে, এ প্রসঙ্গে তৃণমূল সাংসদ তথা আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee) বলেন, ‘উনি কীভাবে থ্রেট করছে এলাকায় এলাকায় গিয়ে। উনি একজন আইপিএস। ভোটারদের প্রভাবিত করছে। ওঁর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা হওয়া উচিত। রণক্ষেত্র ওঁরা তৈরি করছে।’ 

যদিও বিজেপির তরফে বলা হয়েছে, ‘কল্যাণ বন্দ্যোপাধ্যায় এর আগে যা ডকুমেন্ট আদালতে পেশ করেন, রাজ্যের হয়ে বা তৃণমূলের হয়ে যা মামলা করেন হেরে যান বা মামলা বাতিল হয়ে যায়, খারিজ হয়ে যায়। এবারও তাই হবে।’                    

 আরও পড়ুন, ‘পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ জাহাঙ্গির, শাহজাহান, হুমায়ুনরা নির্ধারণ করবে?’ ফলতায় ‘হুঁশিয়ারি’ নিয়ে পাল্টা শমীক

এদিকে, আজও ফের ময়দানে যোগীরাজ্যের ‘দবং’ IPS। ফের ফলতায় IPS অফিসার অজয় পাল শর্মা। যোগীরাজ্যের IPS অফিসারের বিরুদ্ধে বিক্ষোভ তৃণমূলকর্মীদের। কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে এলাকায় IPS অজয় পাল শর্মা। কেন্দ্রীয় বাহিনীর ক্যাম্প অফিসে এনকাউন্টার স্পেশালিস্ট IPS। ফের তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খানের কার্যালয়ের কাছে ‘দবং’ IPS। বাহিনীকে সঙ্গে নিয়ে গ্রামে গ্রামে ঘুরছেন যোগীরাজ্যের এনকাউন্টার স্পেশালিস্ট। এদিকে, যোগীরাজ্যের IPS অফিসারের বিরুদ্ধে বিক্ষোভ তৃণমূলকর্মীদের।     

 গতকাল কী হয়েছিল?                  

নির্বাচন কমিশনের নির্দেশে ফলতার তৃণমূল প্রার্থীর বাড়িতে চলল তল্লাশি অভিযান। তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে ভোটারদের ভয় দেখানোর অভিযোগ পেতেই কড়া হল কমিশন। জাহাঙ্গির খানের বাড়িতে গিয়ে স্পষ্ট সতর্কবার্তা দিয়ে এলেন সদ্য দায়িত্বপ্রাপ্ত দক্ষিণ ২৪ পরগনার পুলিশ অবজার্ভার অজয় পাল শর্মা। উত্তরপ্রদেশ থেকে আসা IPS অফিসার অজয় পাল শর্মা। যিনি উত্তরপ্রদেশে দবং পুলিশ অফিসার হিসাবে পরিচিত! গতকাল তৃণমূল প্রার্থী জাহাঙ্গির বাড়ির সামনে গিয়ে হুঁশিয়ারি দেন পুলিশ অবজার্ভার।                            

Previous post

Assembly Election : আর মাত্র কয়েক ঘণ্টা! নদিয়ায় ভোটের চূড়ান্ত প্রস্তুতি, ৫১৩৬ বুথে ২০ হাজারের বেশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন

Next post

West Bengal Assembly Elections 2026: ‘হুমকি দিলেই ফোন..,’ দ্বিতীয় দফা ভোটের আগে টোল ফ্রি নম্বর প্রকাশ, পুলিশ অবজার্ভার অজয় পাল শর্মা নিয়েও স্পষ্ট কথা কমিশনের

Post Comment

You May Have Missed