নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ় থেকে ছিটকে যাচ্ছেন তারকা ভারতীয় ক্রিকেটার?

নয়াদিল্লি: নাগাড়ে তিন টি-২০ ম্যাচ জিতে ইতিমধ্যেই বিশ ওভারের সিরিজ় নিজেদের নামে করে ফেলেছে ভারত। এখনও নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে (IND vs NZ) এই ফর্ম্য়াটে দুই ম্যাচ বাকি থাকলেও, সিরিজ়ের ভাগ্য নির্ধারিত হয়ে যাওয়ায় ইতিমধ্যেই ধীরে ধীরে নজর ওয়ান ডে সিরিজ়ের দিকে ঘুরতে শুরু করেছে। ৪ নভেম্বর থেকে নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ভারতের ৫০ ওভারের সেই সিরিজ় শুরু হবে। তবে তার আগেই ভারতীয় শিবিরে ধাক্কা!

PTI-র রিপোর্ট অনুযায়ী আসন্ন ভারত-নিউজ়িল্যান্ড ওয়ান ডে সিরিজ় থেকে ছিটকে যাচ্ছেন টিম ইন্ডিয়ার তারকা ফাস্ট বোলার প্রসিদ্ধ কৃষ্ণ (Prasidh Krishna)। তিনি এখনও তাঁর পেশির চোট সারিয়ে উঠতে পারেননি বলে রিপোর্টে দাবি করা হচ্ছে। ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে সিরিজ়ের সময়ই প্রসিদ্ধ কৃষ্ণর পেশিতে টান লেগেছিল। সেই চোটের জেরে প্রসিদ্ধ কয়েকদিন মাঠের বাইরেই রয়েছেন। তিনি ধীরে ধীরে নিজের ভালভাবেই নিজের রিহ্যাব সারলেও, উক্ত রিপোর্টে বলা হচ্ছে যে কর্ণাটকের ফাস্ট বোলার এখনও ম্যাচ ফিট নন। তিনি এখনও সেন্টার অফ এক্সিলেন্সে নিজের ফিট হওয়ার প্রক্রিয়ায় কাজ চালাচ্ছেন।

আরও পড়ুন:- কিউয়িদের বিরুদ্ধে দুরন্ত সেঞ্চুরিতে কোহলিকে পিছনে ফেলে ভারতীয় হিসাবে ইতিহাস অভিষেক শর্মার 

এই বিষয়ে অবগত এক বিসিসিআই সূত্র জানান, ‘প্রসিদ্ধ ভালভাবেই সেরে উঠছে এবং তার ম্যাচ পরিস্থিতিতে খেলা ও ফিটনেস পরীক্ষা দুইটিই বেঙ্গালুরুর সেন্টার অফ এক্সিলেন্সে যথাক্রমে ১ নভেম্বর ও ২ নভেম্বর আয়োজিত হবে। টিম ম্যানেজমেন্টে এবং জাতীয় নির্বাচকরা মনে করছেন যে প্রসিদ্ধ টেস্টের জন্য সম্পূর্ণ ফিট হয়ে যাবেন এবং সেই ফর্ম্যাটেই ওকে ওয়ান ডের থেকেও বেশি করে প্রয়োজন।’ 

বর্তমানে গুচ্ছ ম্যাচ এবং টানটান সূচির মধ্যে ভারতীয় ম্যানেজমেন্ট ওয়ার্কলোড ম্য়ানেজমেন্ট এবং সম্পূর্ণ ফিটনেসের দিকে বাড়তি নজর দিচ্ছে। সেই কারণেই যশপ্রীত বুমরাকে কিউয়িদের বিরুদ্ধে সীমিত ওভারের দুই সিরিজ় থেকেই বিশ্রাম দেওয়া হয়েছে। সেখানে প্রসিদ্ধ ওয়ান ডেতে ভারতের বড় অস্ত্র হয়ে উঠতে পারতেন। কিন্তু তাঁর না থাকাটা নিঃসন্দেহেই ভারতীয় ম্যানেজমেন্টের কপালে চিন্তার ভাঁজ ফেলবে।

প্রসিদ্ধ না খেললে রিপোর্ট অনুযায়ী তাঁর বদলি হিসাবে আকিব নবির কথা ভাবনাচিন্তা করা হচ্ছে। দুরন্ত ঘরোয়া মরশুমের পর আপাতত ভারত ‘এ’-র নবি নিউজ়িল্যান্ডের স্যুইং সহায়ক পরিবেশে বেশ ভালই বোলিং করছেন। প্রথম বেসরকারি টেস্টে তিনি ছয়টি উইকেটও নিয়েছেন। তবে বিকল্প হিসাবে গুরনুর ব্রারও রয়েছেন। প্রসিদ্ধের মতোই লম্বা এবং গতিময় ফাস্ট বোলার কিন্তু একেবারে সুযোগ্য পরিবর্ত খেলোয়াড় হতে পারেন। তবে এখনও প্রসিদ্ধের সিরিজ় থেকে ছিটকে যাওয়াটা ভারতীয় বোর্ডের তরফে সরকারিভাবে ঘোষণা করা হয়নি।  

Previous post

Indranil Sen Arrested: “ইন্দ্রনীল সেনের সংস্থা থেকে টাকা গেছিল মমতার অ্য়াকাউন্টে..”, অভিযোগ উঠতেই ED-র নজরে এবার সেই ‘মানি-ট্রেল’

Next post

Sukanya Samriddhi Yojana: মেয়ের জন্য বিশাল স্কিম! কেন্দ্রীয় সরকারি প্রকল্পে বিনিয়োগে ধামাকা রিটার্ন, ১ থেকে ১০ হাজার বিনিয়োগে কত টাকা পাবেন?

Post Comment

You May Have Missed