পশ্চিমবঙ্গে প্রথমবার ক্ষমতায় বিজেপি, পরবর্তী মুখ্যমন্ত্রী কে ?

পশ্চিমবঙ্গে প্রথমবার ক্ষমতায় বিজেপি, পরবর্তী মুখ্যমন্ত্রী কে ?

কলকাতা : পশ্চিমবঙ্গে প্রথমবার ক্ষমতায় বিজেপি। কিন্তু, পরবর্তী মুখ্য়মন্ত্রী কে ? তা নিয়েই এখন যাবতীয় জল্পনা। শুভেন্দু অধিকারী জোড়া কেন্দ্রে জিতেছেন। আর রাজ্য় বিজেপি লড়াই করেছে শমীক ভট্টাচার্যর সভাপতিত্বে। তবে বহু রাজ্য়ে একেবারে অচেনা মুখকে মুখ্য়মন্ত্রী পদে বসানোর নজিরও বিজেপির ক্ষেত্রে রয়েছে।

পশ্চিমবঙ্গে ইতিহাস লিখল বিজেপি। আর জনসমর্থন হারিয়ে রাজ্য় থেকে মুছে গেল তৃণমূল। এবার প্রশ্ন একটাই। পশ্চিমবঙ্গের পরবর্তী মুখ্য়মন্ত্রী কে হবেন ? প্রথমবার পশ্চিমবঙ্গে ক্ষমতায় এসে কাকে সিংহাসনে বসাবেন নরেন্দ্র মোদি-অমিত শাহ ?

ভবানীপুরে জয়ী শুভেন্দু অধিকারী, মমতা বন্দ্যোপাধ্যায়কে হারালেন ১৫,১১৪ ভোটে

এবারের ভোটে পশ্চিমবঙ্গে বিজেপি কাউকে মুখ্য়মন্ত্রীর মুখ করে ভোটে নামেনি। প্রচার-পর্বেও মুখ্য়মন্ত্রী পদপ্রার্থী প্রসঙ্গে আগাগোড়া ধোঁয়াশা রেখে গেছেন বিজেপির শীর্ষনেতারা। 

পশ্চিমবঙ্গের এই নির্বাচনে বিজেপি লড়াই করেছে শমীক ভট্টাচার্যর নেতৃত্বে। তাঁর রাজ্য় সভাপতিত্বেই প্রথমবার পশ্চিমবঙ্গের মসনদে ফুটেছে পদ্ম। যা অত্য়ন্ত তাৎপর্যপূর্ণ। আবার অনেকে বলছেন, এই নির্বাচন শুভেন্দু অধিকারীকে বিজেপি যেভাবে প্রজেক্ট করেছে, যেভাবে তাঁকে নন্দীগ্রামের পাশাপাশি ভবানীপুরে মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের বিরুদ্ধে প্রার্থী করা হয়েছে, যেভাবে তাঁর মনোনয়নে খোদ অমিত শাহ উপস্থিত থেকেছেন, তাতে একটা প্রচ্ছন্ন বার্তা থাকলেও থাকতে পারে।

তবে এর আগে একাধিক রাজ্য়ে দেখা গেছে, বিজেপি ভোটে জয়ের পর এমন কাউকে মুখ্য়মন্ত্রী করেছে, যা আগে কেউ কল্পনাও করতে পারেনি। যেমন ওড়িশায় মোহনচরণ মাঝি, মধ্য়প্রদেশে মোহন যাদব, ছত্তীসগঢ়ে বিষ্ণু দেও সাই, কিংবা রাজস্থানে প্রথমবার বিধায়ক হওয়া ভজনলাল শর্মা। এমনকী, সর্বভারতীয় সভাপতি নির্বাচনের ক্ষেত্রেও ঠিক এভাবেই যাবতীয় হিসেব-নিকেশ উল্টে পাল্টে দিয়ে, বিজেপির শীর্ষনেতৃত্ব বেছে নেন নিতিন নবীনকে। ফলে শেষ অবধি আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্ত ঘোষণা না হওয়া অবধি পশ্চিমবঙ্গের মুখ্য়মন্ত্রী কে হতে পারেন, তা নিয়ে সবটাই জল্পনা। 

‘গঙ্গা বিহার হয়ে পশ্চিমবঙ্গে পৌঁছয়।’ গত নভেম্বরে বিহার জিতেই এই ঘোষণা করেছিলেন নরেন্দ্র মোদি। ৬ মাস পর সেই কথাই মিলে গেল একেবারে অক্ষরে অক্ষরে। গঙ্গাপাড়ের আরেক রাজ্য়ে ফুটল পদ্মফুল। গঙ্গাপাড়ের অধিকাংশ রাজ্য় আগেই গেরুয়া ব্রিগেডের হাতে চলে গেছে।উত্তরাখণ্ড থেকে উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড হয়ে গঙ্গা এসেছে পশ্চিমবঙ্গে। এর মধ্য়ে উত্তরাখণ্ডে বিজেপির সরকার। বিহারে বিজেপির নেতৃত্বাধীন NDA-র সরকার। শুধু ঝাড়খণ্ডে JMM এবং কংগ্রেসের জোট সরকার। এবার গঙ্গাপাড়ের পশ্চিমবঙ্গেও ফুটল পদ্ম। বিপুল জনাদেশ পেয়ে ক্ষমতা দখল করে নিল বিজেপি। West Bengal Election

Post Comment

You May Have Missed