তারাতলা বিপর্যয়ে মৃত্যুমিছিল, ফিরহাদ ঘনিষ্ঠ ধৃত কালীচরণের বিরুদ্ধে কী নির্দেশ দিল আদালত ?

তারাতলা বিপর্যয়ে মৃত্যুমিছিল, ফিরহাদ ঘনিষ্ঠ ধৃত কালীচরণের বিরুদ্ধে কী নির্দেশ দিল আদালত ?

ময়ূখ ঠাকুর চক্রবর্তী, কলকাতা:  তারাতলা বিপর্যয়ে মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরেই ফিরহাদ ঘনিষ্ঠ কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করা হয়েছে। মূলত যিনি কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের OSD ছিলেন। এদিন কালীচরণকে আদালতে তোলা হয় এবং ৪ জুলাই পর্যন্ত, পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।  

আরও পড়ুন, তারাতলার গোডাউন-বিপর্যয়ে আরও একজনের মৃত্যু, মৃত বেড়ে এবার ১৬, আহত ১৭

তারাতলা বিপর্যয়ে ফিরহাদ ঘনিষ্ঠর বিরুদ্ধে কী নির্দেশ আদালতের ?

তারাতলায় বিপর্যয়ে মৃত্যু মিছিল, পুলিশ হেফাজতে প্রাক্তন মেয়রের OSD। ‘কালীচরণের মাথায় কার হাত? সেখানও পৌঁছতে হবে’, কালীচরণের রক্ষাকর্তা কে? হেফাজতে রেখে জানতে চায় এসআইটি। ‘প্রভাব খাটিয়ে ত্রুটিযুক্ত প্ল্যান পাস করিয়ে দিয়েছিল কালীচরণ’, আদালতে অভিযোগ সরকারি আইনজীবী সৌরীন ঘোষালের। ‘কালীচরণ বন্দ্যোপাধ্যায় যা করতেন, তা পুরো টিম ওয়ার্ক। অনুমোদনের উপযুক্ত না হলেও করিয়ে দিতেন কালীচরণ। কালীচরণের মাথায় কার হাত? সেখানও পৌঁছতে হবে’, আদালতে অভিযোগ সরকারি আইনজীবী সৌরীন ঘোষালের। ৪ জুলাই পর্যন্ত কালীচরণ বন্দ্যোপাধ্যায়ের পুলিশ হেফাজতের নির্দেশ আদালতের।

“ কালীচরণের উপর একজন রক্ষাকর্তা আছেন”, কার কথা তুললেন আইনজীবী ?

আদালতের সরকার পক্ষের যিনি আইনজীবী ছিলেন, তিনি পরিষ্কারভাবে দাবি করেন, কালীচরণ বন্দ্যোপাধ্যায়, যাকে গতকাল স্পেশাল ইনভেস্টিগেশন টিমের অফিসাররা, তাঁকে গ্রেফতার করেন। অভিযুক্ত কালীচরণ বন্দ্যোপাধ্যায় একটা টিমওয়র্ক মেনে গোটা কাজটা করত। এবং এই টিমের সঙ্গে আরও অনেকে জড়িত রয়েছে। তাঁদের নাগাল পাওয়া অত্যন্ত জরুরি।  এবং তার পাশাপাশি সরকারি আইনজীবী এটাও বলেন যে, একজন রক্ষাকর্তা আছেন, এই কালীচরণের উপর। যে রক্ষাকর্তার কারণেই তিনি ইমিউনিটি পেয়ে, এই ধরণের অন্যায় করেছেন। সরকার পক্ষের আইনজীবী বলেন, একটা ত্রুটি যুক্ত নক্সা,.. তারাতলায় ভেঙে পড়ল যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচারের অনুমোদনের ক্ষেত্রেও ত্রুটিযুক্ত ছিল। এবং ত্রুটিযুক্ত নক্সা টাকার বিনিময়ে, অনুমোদন দেওয়া হয়েছে। এবং সেই অনুমোদন দেওয়ার পিছনেও, এই কালীচরণের ভূমিকা আছে, এমনটাই সরকারপক্ষের আইনজীবী, স্পষ্টভাবে আদালতের কাছে জানান। 

বিধানসভায় মুখ্য়মন্ত্রীর বক্তব্য়ে উঠে আসে কালী-র নাম

তারাতলায় গোডাউন-বিপর্যয়ের পর, বৃহস্পতিবার বিধানসভায় মুখ্য়মন্ত্রীর বক্তব্য়ে উঠে আসে কালী-র নাম।আর এই ‘কালী’-র ছিটে গিয়ে লেগেছে কলকাতার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের গায়ে। কলকাতা পুরসভা সূত্রে খবর, ফিরহাদ হাকিম মেয়র হওয়ার পর OSD হিসেবে তাঁর কাজ সামলাতেন কালীচরণ বন্দ্যোপাধ্যায়। তাঁর হাতে ছিল প্রচুর ক্ষমতা। মেয়রের কাছে পৌঁছতে গেলে ‘কালীবাবু’ হয়েই যেতে হত সবাইকে।  

Post Comment

You May Have Missed