Taratala Building Collapse: তারাতলা কাণ্ডে মৃত বেড়ে ১৬, এখনও কি ভিতরে আটকে আছেন কেউ? কী জানালেন নগরপাল

Taratala Building Collapse: তারাতলা কাণ্ডে মৃত বেড়ে ১৬,  এখনও কি ভিতরে আটকে আছেন কেউ? কী জানালেন নগরপাল

Last Updated:

Taratala Building Collapse: তারাতলার গোডাউন বিপর্যয়ে আহত আরও এক ব্যক্তির মৃত্যু হয়েছে শুক্রবার৷ এই নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল প্রায় ১৬৷ আর কেউ আটকে নেই বলেই জানালেন পুলিশ কমিশনার৷

Taratala Building Collapse: তারাতলা কাণ্ডে মৃত বেড়ে ১৬,
Taratala Building Collapse: তারাতলা কাণ্ডে মৃত বেড়ে ১৬,

কলকাতা: তারাতলার দুর্ঘটনায় আরও বাড়ল মৃতের সংখ্যা৷ জানা গিয়েছে, মৃতের নাম খালেক সরদার৷ ৩৮ বছরের ওই ব্যক্তির বাড়ি দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীতে৷ অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায়, ট্রমা কেয়ার সেন্টারে রেড জোনে চিকিৎসাধীন ছিলেন তিনি৷ শুক্রবার তাঁর মৃত্যুতে এই ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৬ (বেসরকারিভাবে পাওয়া তথ্য)৷

তারাতলার ঘটনায় এখনও কী ভেতরে আটকে রয়েছে কেউ?

শুক্রবার পুলিশ কমিশনার অজয় নন্দ জানালেন, তদন্তে প্রাথমিক অনুমান আর কেউ হয়তো আটকে নেই ভেতরে৷ অজয় নন্দ বলেন, ‘‘নতুন করে কোন গন্ধ পাওয়া যাচ্ছে না এখানে৷ প্রাথমিক অনুমান ভিতরে কেউ আর নেই৷ যদিও রেজিস্টার খাতা পাওয়া যায়নি কতজন ভিতরে সে সময় উপস্থিত ছিল সেটা নিয়ে একটা সন্দেহ রয়েছে৷ তাই এখানকার শ্রমিক এবং পরিবারের লোকজনের সঙ্গে কথা হচ্ছে, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ভেতরে আর কেউ আটকে রয়েছে কিনা৷’’

ঘটনায় গ্রেফতারির প্রসঙ্গে তিনি বলেন, ‘‘যাদেরকে গ্রেফতার করা হয়েছে,তাদের প্রত্যেকের থেকে কতজন কাজ করছিল,সেটা জিজ্ঞাসাবাদ করা হচ্ছে৷ পাশাপাশি পুরো থার্মাল স্ক্যানিং করা হয়েছে কোথাও কোন লাইফের সন্ধান বা বডির সন্ধান পাওয়া যায়নি৷ এরপর কনফার্ম হলে ভিতর কোন বডি বা কেউ জীবিত নেই তারপরেই পুরো পরিষ্কারের কাজ শুরু করা হবে৷’’

এনডিআরএফ-এর সেকেন্ড ব্যাটেলিয়ান কমান্ডার মণীশ রঞ্জন জানালেন, ‘‘বেশ কিছু জায়গায় ব্ল্যাক হোল বা ব্ল্যাক জোন আছে, যেখানে লোহার বিম ও কলাম একাকার হয়ে গিয়েছে৷ এখনো ১০০ শতাংশ নিশ্চিত বলছি না যে, কেউ নেই৷ তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে ভিতরে কেউ আটকে নেই৷ আমরা সম্পূর্ণ নিশ্চিত হওয়ার জন্য এখনো অপারেশন চালাব’’

বাংলা খবর/ খবর/কলকাতা/

Taratala Building Collapse: তারাতলা কাণ্ডে মৃত বেড়ে ১৬, এখনও কি ভিতরে আটকে আছেন কেউ? কী জানালেন নগরপাল

Previous post

তারাতলা বিপর্যয়ে মৃত্যুমিছিল, ফিরহাদ ঘনিষ্ঠ ধৃত কালীচরণের বিরুদ্ধে কী নির্দেশ দিল আদালত ?

Next post

টি-২০ বিশ্বচ্যাম্পিয়ন ভারতকে হারিয়ে ইতিহাস আয়ার্ল্যান্ডের, শ্রেয়সের দুঃস্বপ্নের অভিষেক

Post Comment

You May Have Missed