জেলে মোবাইল ব্যবহার, কড়া মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী; তদন্তভার CID-কে

জেলে মোবাইল ব্যবহার, কড়া মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী; তদন্তভার CID-কে

‘প্রেসিডেন্সি জেলে মোবাইল ফোন ব্যবহারের অভিযোগ পেয়েছি। পুলিশ তদন্ত করে প্রচুর মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছে। অপরাধীরা জেলের মধ্যেও অপরাধচক্র চালিয়ে যাচ্ছিল। বছরের পর বছর এই কাজ চালিয়ে যাচ্ছিল তারা। দমদম জেল-সহ বিভিন্ন জেলে এই অভিযোগ পাওয়া গিয়েছে। আগের সরকারের অপদার্থতায় এই ঘটনা ঘটেছে।’ নবান্নে বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ‘সন্দেশখালির কুখ্যাত শাহজাহান-সহ অনেকে জেলে বসে নেটওয়ার্ক চালাচ্ছে। জেলে বসে অপরাধচক্র চালানোর ঘটনায় সাসপেন্ড ২। প্রেসিডেন্সি জেলের সুপার ও চিফ কন্ট্রোলারকে সাসপেন্ড করা হল। বাজেয়াপ্ত মোবাইলের SIM কাদের নামে, তা জানতে তদন্তভার CID-কে। জেলবন্দিদের সঙ্গে যাঁরা ফোনে কথা বলেছেন, তাঁরাও অভিযুক্ত।’ নবান্নে বললেন পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

জেলেই ঘুঘুর বাসা, সাসপেন্ড প্রেসিডেন্সি জেলের সুপার-চিফ কন্ট্রোলার। গারদের আড়াল থেকেই সক্রিয় অপরাধচক্র, কড়া পদক্ষেপ সরকারের। ‘সন্দেশখালির শাহজাহান-সহ অনেকে জেলে বসে নেটওয়ার্ক চালাচ্ছে’। ‘জেল থেকেই অপরাধচক্র চালানোর ঘটনায় জেল সুপার-সহ সাসপেন্ড ২’। ‘প্রেসিডেন্সি জেল থেকে প্রচুর মোবাইল ফোন বাজেয়াপ্ত’। কাদের নামে বাজেয়াপ্ত ফোনের SIM, জানতে CID তদন্ত’।  ‘জেলবন্দিদের সঙ্গে যাঁরা ফোনে কথা বলেছেন, তাঁরাও অভিযুক্ত’। জেলে অপরাধচক্র ভাঙতে কড়া বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর।

Previous post

Agnimitra Paul: ‘সবকিছু ঘেঁটে রেখে গেছেন..,’ স্পষ্ট মন্তব্য মন্ত্রী অগ্নিমিত্রা পালের! ডেঙ্গি নিয়ে আগাম বৈঠক

Next post

LSG vs CSK: LSG-র হয়ে আকাশের তিন উইকেট সত্ত্বেও কার্তিকের অর্ধশতরান ও দুবের ফিনিশিংয়ে ১৮৭ রান তুলল CSK

Post Comment

You May Have Missed