গ্রেফতার উদয়ন গুহ! উত্তরবঙ্গের দাপুটে তৃণমূল নেতাকে কোথা থেকে ধরল পুলিশ?

গ্রেফতার উদয়ন গুহ! উত্তরবঙ্গের দাপুটে তৃণমূল নেতাকে কোথা থেকে ধরল পুলিশ?

West Bengal

-Ritesh Ghosh

এবার পুলিশের হাতে গ্রেফতার রাজ্যের প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের দাপুটে নেতা উদয়ন গুহ। এদিন বুধবার কলকাতার ফুলবাগান এলাকার নিজস্ব বাসস্থান থেকে তাকে গ্রেফতার করেছে কোচবিহার জেলা পুলিশ। গত কয়েকদিন ধরেই এই হেভিওয়েট নেতার গতিবিধির ওপর কড়া নজর রাখা হচ্ছিল। দীর্ঘদিন উত্তরবঙ্গের বাইরে থাকার পর অবশেষে নিজের কলকাতা বাড়ি থেকেই পুলিশের হাতে ধরা পড়লেন দিনহাটার প্রাক্তন বিধায়ক।

পুলিশ সূত্রে খবর, বেশ কিছুদিন ধরেই উদয়ন গুহের সন্ধানে তল্লাশি চালাচ্ছিল উত্তরবঙ্গের পুলিশ প্রশাসন। গোপন সূত্রে খবর পেয়ে বুধবার ভোরে ফুলবাগানের বাড়িতে হানা দেয় কোচবিহার জেলা পুলিশের একটি বিশেষ দল। সেখান থেকেই তাকে গ্রেফতার করে ফুলবাগান থানায় নিয়ে যাওয়া হয়েছে। প্রয়োজনীয় নথিপত্র এবং আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাকে আজই উত্তরবঙ্গে নিয়ে যাওয়া হবে বলে খবর।

Former Minister Udayan Guha arrested by West Bengal police

পুলিশ সূত্রে খবর, উদয়ন গুহ এলাকায় বিভিন্ন সরকারি প্রকল্পের নামে আর্থিক প্রতারণা এবং চাকরি দেওয়ার নামে অর্থ নেওয়ার অভিযোগ রয়েছে। বিধানসভা নির্বাচনের পর দিনহাটা ও সংলগ্ন এলাকায় যে ভোট পরবর্তী হিংসা ছড়িয়েছিল, সেই সংক্রান্ত একাধিক মামলাতেও তার সরাসরি নাম জড়িয়েছে।

কোচবিহারের পুলিশ একাধিক মামলায় তদন্ত করতে চেয়ে উদয়নকে একাধিকবার নোটিস পাঠিয়েছিল। কিন্তু তিনি সরকারিভাবে হাজিরা এড়িয়ে চলছিলেন বলে অভিযোগ। তদন্তে সহযোগিতা না করা এবং পুলিশের হাত থেকে বাঁচতে কলকাতায় এসে লুকিয়ে থাকার কারণেই আইন মোতাবেক এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে খবর।

ফরওয়ার্ড ব্লকের নেতা তথা বামফ্রন্ট সরকারের আমলে কৃষিমন্ত্রী কমল গুহের পুত্র উদয়ন দীর্ঘদিন বামপন্থী রাজনীতি করেছেন। পরবর্তীতে তিনি তৃণমুলে যোগ দেন এবং দিনহাটা বিধানসভা কেন্দ্র থেকে একাধিকবার জয়ী হন। উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের মন্ত্রী হওয়ায় গোটা উত্তরবঙ্গ জুড়ে তার দাপট ছিল। এবার সেই দাপুটে নেতাই পুলিশের জালে ধরা পড়লেন।

Previous post

আরও বিপাকে সব্যসাচী, ধৃত তৃণমূল নেতার ৫টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ, উদ্ধার প্রচুর টাকা

Next post

PoK পাকিস্তানের অংশ? ভুল মানচিত্র দেখাল আমেরিকা, মোদি বিদেশে থাকাকালীন জল-নিরাপত্তাতেও উদ্বেগ

Post Comment

You May Have Missed