বিশ্বকাপ ফাইনালের পুনরাবৃত্তি! কাল কখন-কোথায় দেখবেন ভারত-নিউজ়িল্যান্ড প্রথম টি-২০ ম্যাচ?

ক্রাইস্টচার্চ: দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে টি-২০ সিরিজে সেয়ানে সেয়ানে টক্কর হয়েছিল ভারতের । টি-২০ সিরিজ ২-২ অমীমাংসিত ছিল । এবার ভারতের পরীক্ষা নিউজ়িল্যান্ডে (IND vs NZ T20) । সেই নিউজ়িল্যান্ড, যারা ভারতে এসে ভারতকে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ করে গিয়েছিল । ওয়ান ডে সিরিজও জিতেছিল । শুধু টি-২০ সিরিজ জিতেছিল ভারত । এবার লড়াই কিউয়িদের ডেরায় । বৃহস্পতিবার ক্রাইস্টচার্চে ভারত বনাম নিউজ়িল্যান্ড টি-২০ সিরিজের প্রথম ম্যাচ ।

কাদের ম্যাচে

ভারত বনাম নিউজ়িল্যান্ড টি-২০ সিরিজের প্রথম ম্যাচ

কোথায় খেলা

ক্রাইস্টচার্চ

কখন শুরু

ম্যাচ শুরু হবে ভারতীয় সময় বেলা ১২.৩০-এ । তার ৩০ মিনিট আগে অর্থাৎ ১২টায় হবে টস ।

কোথায় দেখবেন

টিভিতে ম্যাচের সরাসরি সম্প্রচার দেখা যাবে সোনি স্পোর্টস ওয়ান ও সোনি স্পোর্টস ফাইভ চ্যানেলে । হিন্দিতে ম্যাচের সরাসরি সম্প্রচার হবে সোনি স্পোর্টস থ্রি চ্যানেলে

অনলাইন স্ট্রিমিং

টিভির সামনে বসার সুযোগ না থাকলে সোনি লিভ অ্যাপে হাতের স্মার্টফোনেও সরাসরি দেখা যাবে ম্যাচের সম্প্রচার 

 

পিচ ও আবহাওয়ার পূর্বাভাস

নিউজ়িল্যান্ডে গ্রীষ্মের শুরু সবে । সিরিজ শুরুর আগে আবহাওয়া চমৎকার । স্থানীয় সময় রাত ৮টায় শুরু ম্যাচ । পিচ তাজা থাকবে । সঙ্গে রাতের দিকে শিশির ফ্যাক্টর হতে পারে । 

মুখোমুখি সাক্ষাতের রেকর্ড

ভারত ও নিউজ়িল্যান্ড এখনও পর্যন্ত টি-২০ ফর্ম্যাটে ৩১ বার একে অন্যের মুখোমুখি হয়েছে । ভারত জিতেছে ১৭টি ম্যাচে । ১১টি ম্যাচে জিতেছে নিউজ়িল্যান্ড । ৩টি ম্যাচ টাই হয়েছে । নিউজ়িল্যান্ডের মাটিতে শেষ দুটি টি-২০ সিরিজই জিতেছে ভারত । সেই রেকর্ড ভরসা জোগাবে শ্রেয়স আইয়ারের নেতৃত্বাধীন দলকে ।

 

ভারতের সামনে সম্মানরক্ষার লড়াইও । কারণ ভারতকে ভারতের মাটিতে টেস্ট ও ওয়ান ডে সিরিজে হারিয়েছে নিউজ়িল্যান্ড । যা বিশ্বের খুব বেশি দেশ পারেনি । সেই পরাজয়ের বদলা নিতে চাইবে ভারত । 

আরও পড়ুন: বিমানযাত্রার ধকল আর ঝোড়ো হাওয়া কাল নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে টি-২০ ম্যাচে কাঁটা শ্রেয়সদের

 

Previous post

Indian Bangladesh Border: ইছামতির বুক চিরে আড়াআড়ি দড়ি…! এপার বাংলার টাকিতে প্রতিমা নিরঞ্জনের জাঁকজমক, আর ওপারে বিষাদের বিসর্জন

Next post

কীভাবে চোরবাগানে বিপর্যয়…? তাঁরই নেতৃত্বে তদন্ত করবে SIT! কে এই অনিন্দিতা রায় সরস্বতী?

Post Comment

You May Have Missed