রাজস্থান যাওয়া এবার মুখের কথা, সাঁতরাগাছি থেকে জয়পুর রুটে ছুটবে নয়া ট্রেন, শীতের ছুটির আগে বড় আপডেট!
Last Updated:
Indian Railways: দীপাবলির আগে বড় রেল আপডেট! সাঁতরাগাছি থেকে রাজস্থানের জয়পুর সংলগ্ন খাতিপুরা পর্যন্ত চালু হচ্ছে নতুন সাপ্তাহিক এক্সপ্রেস ট্রেন। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ভার্চুয়ালি এই পরিষেবার উদ্বোধন করবেন। খড়্গপুর, টাটানগর, রাঁচি-সহ একাধিক গুরুত্বপূর্ণ স্টেশনে থামবে ট্রেনটি। সাঁতরাগাছি থেকে প্রতি বুধবার দুপুর ২টো ১৫ মিনিটে ছেড়ে পরের দিন রাত ১১টায় খাতিপুরা পৌঁছবে ট্রেনটি। ফিরতি পথে শুক্রবার সকাল ৯টা ২০ মিনিটে খাতিপুরা থেকে ছেড়ে শনিবার সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে সাঁতরাগাছি পৌঁছবে।
কলকাতা: দীপাবলির আগে সাঁতরাগাছি থেকে জয়পুর (খাতিপুরা) রুটে নয়া ট্রেন পরিষেবা চালু হতে চলেছে। সোমবার এই ট্রেনের উদ্বোধন হবে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ভার্চুয়ালি এই ট্রেন পরিষেবার সূচনা করবেন। পরিষেবার উদ্বোধনে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও।
ট্রেনটি সাঁতরাগাছি স্টেশন থেকে প্রতি বুধবার দুপুর ২ টো ১৫ মিনিটে ছেড়ে পরের দিন, বৃহস্পতিবার রাত ১১ টা নাগাদ জয়পুর সংলগ্ন খাতিপুরা স্টেশনে পৌঁছবে। তার পর সেখান থেকে পরের দিন, শুক্রবার সকাল ৯ টা ২০ মিনিটে ছেড়ে ট্রেনটি পরের দিন সন্ধ্যা ৭ টা ৪৫ মিনিটে সাঁতরাগাছি পৌঁছবে। আপাতত ১৬টি কামরার এলএইচবি কোচ ব্যবহার করে ওই ট্রেন চালানো হবে। ওই ট্রেনের সংরক্ষিত শ্রেণিতে ৮টি স্লিপার কামরা, ১টি থ্রি এসি, এবং ৩টি থ্রি এসি ইকনমি কামরা থাকবে।
পশ্চিমবঙ্গ থেকে খড়্গপুর, টাটানগর, রাঁচী হয়ে রাজস্থানের জয়পুরগামী যাত্রীদের জন্য সাপ্তাহিক ট্রেন চালু করছে দক্ষিণ পূর্ব রেল। ট্রেনটি সাঁতরাগাছি থেকে জয়পুর সংলগ্ন খাতিপুরা স্টেশন পর্যন্ত চলবে। সোমবার দুপুর ২টোয় সাঁতরাগাছি স্টেশনে ভার্চুয়াল মাধ্যমে ওই ট্রেনের যাত্রার সূচনা করবেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। খড়্গপুর, টাটানগর, চাণ্ডিল, পুরুলিয়া, মুরি, রাঁচি, লোহরদাগা, টোরি, লাতেহার, বরওয়াডিহ, ডালটনগঞ্জ, গড়ওয়া রোড, জাপলা, দেহরি অন সোন, সাসারাম, ভাভুয়া রোড, পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশন, মির্জাপুর, প্রয়াগরাজ, ফতেপুর, কানপুর সেন্ট্রাল, তুন্ডলা, ইদগাহ, আগ্রা, খেরলি, মান্ডওয়ার মহুয়া রোড, বান্দিকুই জংশন এবং দৌসা স্টেশনে ট্রেন থামবে।
প্রস্তাবিত সময়সূচি অনুযায়ী, ১৮০৬১ সাঁতরাগাছি–খাতিপুরা এক্সপ্রেস সাঁতরাগাছি থেকে দুপুর ২টো ১৫ মিনিটে ছেড়ে পরদিন রাত ১১টায় খাতিপুরায় পৌঁছবে। অন্যদিকে, ১৮০৬২ খাতিপুরা–সাঁতরাগাছি এক্সপ্রেস খাতিপুরা থেকে সকাল ৯টা ২০ মিনিটে ছেড়ে পরদিন সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে সাঁতরাগাছি পৌঁছবে।

Post Comment