‘কালকের মধ্যে ধৃতকে কোর্টে পেশ, নয়তো…’, বেহালার ব্যবসায়ীকে নিয়ে কী নির্দেশ আদালতের ?

‘কালকের মধ্যে ধৃতকে কোর্টে পেশ, নয়তো…’, বেহালার ব্যবসায়ীকে নিয়ে কী নির্দেশ আদালতের ?

আবির দত্ত, কলকাতা : ইডি- র হাতে গ্রেফতার হলেও আজ আদালতে পেশ করা গেল না বেহালার ব্যবসায়ী সান এন্টারপ্রাইজের ম্যানেজিং ডিরেক্টর জয় এস কামদারকে। রবিবার গ্রেফতারের পর ইডি- র তরফে ধৃতকে স্বাস্থ্য পরীক্ষা করাতে নিয়ে যাওয়ার সময়ে অসুস্থ হয়ে পড়েন গ্রেফতার হওয়া ব্যবসায়ী। আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয় জয় এস কামদারকে। আপাতত হাসপাতালে ইডি- র আধিকারিকদের নজরদারিতে থাকবেন তিনি, এমনটাই জানা গিয়েছে। 

আদালতের নির্দেশ, কালকের মধ্যে ধৃতকে আদালতে পেশ করতে হবে। নয়তো মেডিক্যাল রিপোর্ট জমা দিতে হবে আদালতে। আর জি কর মেডিক্যালে চিকিৎসা চলবে ধৃতের। তবে গ্রেফতার হওয়া ব্যবসায়ী জয় এস কামদার ED-র নজরদারিতে থাকবেন। অন্যদিকে, ইডি- র আইনজীবী জানিয়েছেন, ‘ধৃতের কাছ থেকে অনেক তথ্য প্রমাণ মিলেছে। অন্যান্য অভিযুক্তের সঙ্গে ধৃতের যোগ রয়েছে। আমাদের অফিসার হাসপাতালে থাকবেন। এই নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়েছে।’ 

সিজিও কমপ্লেক্সে নিয়ে গিয়ে দীর্ঘক্ষণ জেরার পর রবিবার বিকেলে ইডি গ্রেফতার করেছে বেহালার ব্যবসায়ী জয় এস কামদারকে 

ভোটের আগে রবিবার সাতসকালে সান এন্টারপ্রাইজের ম্যানেজিং ডিরেক্টর জয় এস. কামদারের বেহালার বাড়িতে হানা দিয়েছিল ED. আজ রবিবার ভোরবেলা তাঁর বেহালার বাড়িতে কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে হাজির হয় এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট। কিন্তু প্রায় ৪০ মিনিট বাইরে দাঁড়িয়ে থাকতে হয় তাঁদের। বারবার ডাকাডাকির পরও প্রথমে গেট খোলা হয়নি। পরে প্রায় সাড়ে ছ’টা নাগাদ গেট খোলা হয়। ED সূত্রে দাবি, তাঁকে ২ বার তলব করা হয়। তবে তিনি হাজিরা দেননি। বেহালার ব্যবসায়ী জয় এস কামদারের বিরুদ্ধে ১১০০ কোটি টাকা প্রতারণার অভিযোগ রয়েছে বলে জানা গিয়েছে ইডি সূত্রে।

কী কী অভিযোগ এই ব্যবসায়ীর বিরুদ্ধে 

সোনা পাপ্পুর বাড়িতে গত ১ এপ্রিল তল্লাশি চালিয়েছিল ইডি এবং সেখান থেকে পাওয়া তথ্যের উপর ভিত্তি করে গ্রেফতার করা হয়েছে সান এন্টারপ্রাইজের ম্যানেজিং ডিরেক্টর জয় এস কামদারকে। সোনা পাপ্পুর বিরুদ্ধে জোর করে জমি দখল, বেআইনিভাবে টাকা তোলা, তোলাবাজি, কালো টাকা সাদা করার অভিযোগ উঠেছে অনেক আগে থেকেই। জয় এস কামদারের সংস্থার মাধ্যমে সোনা পাপ্পুর কালো টাকা সাদা করার অভিযোগ উঠেছে। জেরায় অসহযোগিতা করেছেন বেহালার ব্যবসায়ী, এমন অভিযোগও উঠেছে, খবর ইডি সূত্রে। জয় এস কামদারকে একাধিক তথ্যপ্রমাণের ভিত্তিতে জিজ্ঞাসাবাদ করা হয়েছে ইডি-র তরফে। জেরায় অসহযোগিতার অভিযোগ করেছেন কামদার, এমনটাই অভিযোগ তাঁর বিরুদ্ধে। 

Previous post

Ratna Debnath On RG Kar Case: “সঞ্জয় রায় প্রকৃত অপরাধী কিনা, এখনও ঠিক হয়নি..”, আরও কাদের জেলে থাকার কথা ছিল ? বললেন অভয়ার মা

Next post

Jeevan Umang vs Jeevan Utsav: জীবন উমঙ্গ না উৎসব, LIC-র কোন প্ল্যান আপনার জন্য বেশি লাভজনক ? কোথায় মিলবে গ্যারেন্টিড রিটার্ন ?

Post Comment

You May Have Missed