Humayun Kabir : ‘আপনাদের মারলে আমাকে জানাবেন, তার পর…’! তৃণমুল প্রার্থী হুমায়ুনের হুঙ্কার, ভোটের আগে বাড়ল উত্তাপ

Humayun Kabir : ‘আপনাদের মারলে আমাকে জানাবেন, তার পর…’! তৃণমুল প্রার্থী হুমায়ুনের হুঙ্কার, ভোটের আগে বাড়ল উত্তাপ

Last Updated:

TMC : তৃণমূলের ডোমকলের প্রার্থী তিনি। ভোটের আগে উত্তাপ বাড়ালেন হুমায়ুন কবির। বিরোধীরা কোনও উৎপাত করলে তিনি কী করবেন, সেটাই বললেন ভরা সভা থেকে।

ডোমকলে কর্মী সভায় তৃণমূল প্রার্থী হুমায়ুন কবীর 
ডোমকলে কর্মী সভায় তৃণমূল প্রার্থী হুমায়ুন কবীর 

মুর্শিদাবাদ, তন্ময় মন্ডল : তৃণমূলের সভা থেকে সিপিআইএম এবং কংগ্রেস কর্মীদের নিয়ে এবার বিতর্কিত মন্তব্য করলেন ডোমকলের তৃণমূল প্রার্থী হুমায়ুন কবীর।

মুর্শিদাবাদ জেলার ডোমকল বিধানসভা কেন্দ্রে লড়াই করছেন প্রাক্তন পুলিশ কর্তা হুমায়ুন কবীর। শেষ মুহূর্তের ভোটের প্রচার চলছে জ্যর কদমে। মুর্শিদাবাদের ডোমকলে এক কর্মীসভায় যদি হুমায়ুন কবীর বলেন, সিপিআইএম বা কংগ্রেসের লোকজন যদি আমাদের কর্মীদের মারে  তাহলে আপনারা মারবেন না। আমাকে ফোন করবেন বা হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন। আমি গিয়ে এমন মার মারবো। ওর পিছনের চামড়া ছাড়িয়ে ডুগডুগি তৈরি করে ওর বাড়ির সামনে বাজিয়ে আসব।

ডোমকল টাউন এবং ব্লক যুব কংগ্রেসের ডাকে নির্বাচনী সভা থেকে এমনই বিতর্কিত মন্তব্য করলেন তৃণমূল প্রার্থী হুমায়ুন কবীর। তার এই মন্তব্যের পর উপস্থিত তৃণমূল কর্মীরা তাকে হাততালি দিয়ে উৎসাহিত করেন। যদিও হুমায়ুন কবীরের এমন মন্তব্য করা নিয়ে বিতর্কের ঝড় উঠেছে রাজনৈতিক মহলে।

একজন প্রার্থী হয়ে কিভাবে তিনি বিরোধী শিবিরের কর্মীদের নিয়ে এমন মন্তব্য করতে পারেন তা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। হুমায়ুন কবীরের এমন মন্তব্য নিয়ে নির্বাচন কমিশন কোনও ব্যবস্থা নেয় কিনা সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।

Post Comment

You May Have Missed