বাংলায় আয়কর মুক্ত ‘রামায়ণ’, ‘সাধক বামাক্ষ্যাপা’ নিয়েও ভাবুক সরকার, দাবি জানাচ্ছেন নির্মাতারা

তোর্ষা ভট্টাচার্য্য, কলকাতা: নভেম্বর মাসের ৪ তারিখে মুক্তি পাচ্ছে, ‘রামায়ণ’। রণবীর কপূর (Ranbir Kapoor), সাই পল্লবী (Sai Pallavi), যশ (Yash) অভিনীত এই ছবিটি গোটা দেশে মুক্তি পাচ্ছে। অন্যান্য জায়গার পাশাপাশি, পশ্চিমবঙ্গেও মুক্তি পাচ্ছে এই ছবি। ‘দশেরা’ উপলক্ষ্যে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ইতিমধ্যেই ঘোষণা করেছেন যে, বাংলায় এই সিনেমাটি আয়কর মুক্ত হবে। অর্থাৎ মুক্তির পরে, এই ছবিতে ট্যাক্স যোগ হবে না। এর ফলে, টিকিটের দাম কমবে এবং নির্মাতাদের প্রত্যাশা, এতে প্রেক্ষাগৃহে বাড়বে দর্শক সংখ্যাও। আর এই আবহেই, ‘সাধক বামাক্ষ্যাপা’ ছবিটি নিয়ে, নতুন স্বপ্ন দেখছেন নির্মাতারা।

কালীপুজোয় মুক্তি পাচ্ছে ‘সাধক বামাক্ষ্যাপা’

কালীপুজোয় মুক্তি পাওয়ার কথা, ‘সাধক বামাক্ষ্যাপা’ ছবিটি। সায়ন্তন ঘোষাল পরিচালিত এই সিনেমার নামভূমিকায় অভিনয় করছেন, সব্যসাচী চৌধুরী (Sabyasachi Chowdhury)। মা তারার চরিত্রে দেখা যাবে পায়েল দে (Payel De)-কে। অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন, সাহেব চট্টোপাধ্যায় (Saheb Chatterjee)। এই ছবির মিউজিকের দায়িত্বে রয়েছেন, ইন্দ্রদীপ দাশগুপ্ত (Indraadip Dasgupta)। সিনেমাটোগ্রাফির দায়িত্বে রয়েছেন সৌমিক হালদার। ছবিটি প্রযোজনা করছে, SVF। সরকার বদলের পরে, বিজেপি সরকার বারে বারেই টলিউডের উন্নতি নিয়ে কথা বলেছে। সিনেমার ক্ষেত্রে বিনিয়োগের বার্তাও দেওয়া হয়েছে। তাই রামায়ণ যদি আয়কর মুক্ত হয়, তাহলে সাধক বামাক্ষ্যাপা-র মতো সিনেমা নিয়েও ভাবা উচিত সরকারের, মত নির্মাতাদের। 

‘রামায়ণ’ যদি আয়কর মুক্ত হয়, তাহলে ‘সাধক বামাক্ষ্যাপা’ নয় কেন? প্রশ্ন নির্মাতাদের

ছবির মুখ্যচরিত্র সব্যসাচী এই বিষয়ে বলছেন, ‘তারাপীঠে একবারও যাননি, মা তারার মন্দিরে পুজো দেননি.. এমন বাঙালি মেলা ভার। বামাক্ষ্যাপা তো বাংলার মাটির চরিত্র। কিন্তু যাঁরা তারাপীঠে পুজো দেন, তাঁদের মধ্যে অনেকেই তো বামাক্ষ্যাপার চরিত্র নিয়ে বিশদে জানেন না। এই ছবিটা মানুষের কাছে সাধক বামাক্ষ্যাপার মাহাত্ম্যকে তুলে ধরবে। আর এই সিনেমাটা শুধু শহরের মানুষের ছবি বলে আমি মনে করি না। প্রত্যন্ত গ্রাম বাংলার মানুষেরও এই ছবিটা দেখতে সমান ভাল লাগবে। ‘সাধক বামাক্ষ্যাপা’ যদি আয়কর মুক্ত ছবি হয়, তাহলে দর্শক আরও বেশি প্রেক্ষাগৃহে আসবে বলেই আমার বিশ্বাস। সাধারণ মানুষ এই ছবিটা দেখে বামা-র চরিত্রকে আরও গভীরভাবে চিনতে পারবেন, উপলদ্ধি করতে পারবেন।’

প্রযোজনা সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, সরকারের কাছে এই সিনেমাকে আয়কর মুক্ত করে দেওয়ার জন্য এখনও পর্যন্ত কোনও আবেদন করা হয়নি প্রযোজনা সংস্থার তরফে। কিন্তু যেহেতু নতুন সরকার সিনেমাকে অগ্রাধিকার দিয়ে এসেছেন সবসময়, প্রযোজনা সংস্থার আশা, সরকার এই বিষয়টির দিকে নজর দেবেন ও বিষয়টি বিবেচনা করে দেখবেন।

 

আরও পড়ুন: Shah Rukh Khan: জন্মদিনে মুম্বইতে থাকছেন না শাহরুখ, মন্নতের সামনে দেখা যাবে না চেনা ছবি

Previous post

নতুন শিক্ষক নিযুক্ত হলে ‘প্রত্যক্ষ রাজনীতি করতে পারবেন না’, ঘোষণা মুখ্যমন্ত্রীর

Next post

Indranil Sen Mamata Banerjee Link: ‘টাকায় মমতার ভাগ থাকতে পারে’, ইন্দ্রনীল গ্রেফতার হতেই বিস্ফোরক মন্তব্য শুভেন্দু অধিকারীর

Post Comment

You May Have Missed