Chorbagan: পদপিষ্ট হয়ে ১৯ জনের মৃত্যুর পর থেকেই মণ্ডপ ‘সিল’, প্যান্ডেল না খোলারও নির্দেশ, কী হবে চোরবাগানের প্রতিমা নিরঞ্জনের? যা জানা গেল এখনও পর্যন্ত

Last Updated:

Chorbagan: সপ্তমীর বিপর্যয়ের পর সিল চোরবাগানের পুজো মণ্ডপ। তদন্ত শেষ না হওয়ায় বড় প্রতিমায় হাত দেওয়ার অনুমতি নেই৷ চোরবাগানে প্রতিমা নিরঞ্জনের কী হবে?

সপ্তমীর বিপর্যয়ের পর থেকে চোরবাগানের পুজো মণ্ডপ পুরোপুরি সিল করে রাখা হয়েছে
সপ্তমীর বিপর্যয়ের পর থেকে চোরবাগানের পুজো মণ্ডপ পুরোপুরি সিল করে রাখা হয়েছে

কলকাতা: সপ্তমীর বিপর্যয়ের পর থেকে চোরবাগানের পুজো মণ্ডপ পুরোপুরি সিল করে রাখা হয়েছে। মণ্ডপটি এখনও ‘প্লেস অফ অকারেন্স’ বা ঘটনাস্থল হিসেবে চিহ্নিত থাকায় সেখানে প্রবেশের অনুমতি নেই। সব কিছু ঠিক থাকলে আগামীকাল, অর্থাৎ দ্বাদশীতে প্রতিমা নিরঞ্জনের কথা ছিল। কিন্তু বর্তমান পরিস্থিতিতে প্রতিমার সামনে যাওয়াও কার্যত অসম্ভব। ফলে চোরবাগানে প্রতিমা বিসর্জন আদৌ হবে কি না, তা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।

নিয়মরক্ষার্থে গতকাল দশমীতে ঘট বিসর্জন সম্পন্ন হয়েছে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বড় প্রতিমা স্পর্শ করার অনুমতি নেই কারও। আগামীকাল পুজোর ছোট প্রতিমাটি নিরঞ্জন করা সম্ভব হবে কি না, তা নিয়ে আজ সন্ধ্যায় পুলিশ আধিকারিকদের সঙ্গে আলোচনায় বসবেন পুজোর উদ্যোক্তারা। সেই বৈঠকের পরেই নিরঞ্জন নিয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

প্রসঙ্গত, চোরবাগান কাণ্ডের তদন্তে সিট গঠন করেছে রাজ্য। ৬ সদস্যের এই বিশেষ তদন্তকারী দলের মাথায় রয়েছেন অবসরপ্রাপ্ত বিচারপতি অনিন্দিতা রায় সরস্বতী। তাঁরই নেতৃত্বে তদন্ত করে তিন মাসের মধ্যে রিপোর্ট দেবে সিট। হাইকোর্টের বিচারপতি নিশীতা মাত্রের সঙ্গে ডিভিশন বেঞ্চে বসে একাধিক রায় দিয়েছেন তিনি। বর্তমানে রাজ্যের SIR ট্রাইবুনালের দায়িত্ব সামলাচ্ছেন অনিন্দিতা রায় সরস্বতী। তদন্তের দায়িত্ব পেয়েই কী বললেন তিনি?

নিউজ 18 বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে অনিন্দিতা বলেন, “দায়িত্ব তো সবই সদ্য পেয়েছি। সবকিছু সাজিয়ে গুছিয়ে নিতে পারিনি। তবে আমাকে দেখতে হবে কে দোষী কাকে সাজা দেওয়া উচিত। প্রাথমিক কাজ হচ্ছে সেটাই। তারপর দেখতে হবে কী ভাবে প্রতিকার করা যায়। পরবর্তীকালে যাতে এই ধরনের ঘটনা না ঘটে সে বিষয়টিও দেখা জরুরি।

Post Comment

You May Have Missed