অক্টোবরের শেষের দিকে কিছুটা বাড়লো সোনার দাম, রুপো বাড়লো হাজার টাকার বেশি

কলকাতা: দুর্গাপুজোর পর কিছুটা হলেও বৃদ্ধি পেল সোনার দাম। অক্টোবরের শেষের দিকে সামান্য হলেও বৃদ্ধি দেখা গেল। ২৮ অক্টোবর বৃহস্পতিবার স্বর্ণ শিল্প বাঁচাও কমিটি যে দাম প্রকাশ করেছে, সেই অনুযায়ী বেশ কিছুটা বেড়েছে সোনার দাম। প্রতি কেজিতে ১ হাজারের বেশি বেড়ে গিয়েছে রুপোর দামও।               

আরও পড়ুন: ঘূর্ণিঝড়ের প্রভাব উড়ানে, ব্যাহত একাধিক শহরের উড়ান পরিষেবা, বাতিল হয়েছে কলকাতা থেকে একাধিক বিমান

২৮ অক্টোবর কত দাম সোনার?

আজ ২৮ অক্টোবর খাঁটি সোনার দাম বেড়ে গিয়েছে ৭১ টাকা। প্রতি গ্রামে সোনার দাম হয়েছে ১৪ হাজার ২২৪ টাকা। দাম বেড়েছে ২২ ক্যারেট সোনারও। প্রতি গ্রামে দাম বেড়েছে ৬৫ টাকা করে। আজ প্রতি গ্রাম ২২ ক্যারেট সোনার দাম বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৫১০ টাকা। ১৮ ক্যারেট সোনার দামেও বেশ কিছুটা বদল দেখা গিয়েছে। প্রতি গ্রাম সোনার দাম বেড়ে গিয়েছে ৫৫ টাকা। আজ ২৮ অক্টোবর ১৮ ক্যারেট সোনার দাম হয়েছে ১১ হাজার ৯৫ টাকা।               

তবে কেউ যদি আজ সোনা বিক্রি করতে চান তাহলে তিনি গ্রাম প্রতি পাবেন ১২ হাজার ৮৭৯ টাকা। এই দাম ২৭ অক্টোবরের দামের তুলনায় ৬৪ টাকা বেশি।

আরও পড়ুন: মায়ের FD ভেঙে UPSC-র প্রস্তুতি, ঋণ নিয়ে পড়াশোনা! UPSC সিভিল সার্ভিস পরীক্ষায় AIR 316 হয়ে স্বপ্নপূরণ বিপিনের

কত দাম হল রুপোর?

শুধু সোনার দাম নয়। বেড়েছে রুপোর দামও। স্বর্ণ শিল্প বাঁচাও কমিটির দেওয়া তথ্য অনুযায়ী, ২৮ অক্টোবর ১ কেজি রুপোর বারের দাম ১ লক্ষ ৯৮ হাজার ৪৯৫ টাকা। গত ২৭ অক্টোবরের তুলনায় এই দাম বেড়েছে ১ হাজার ৭৩ টাকা।               

তবে আপনাকে মনে রাখতে হবে, এই দামটা শুধুমাত্র সোনা ও রুপোর দাম। আপনি যদি গয়না কিনতে যান তাহলে এর সঙ্গে যুক্ত হবে জিএসটি ও মেকিং চার্জ। এখানে পাওয়া সমস্ত তথ্যই স্বর্ণশিল্প বাঁচাও কমিটি থেকে পাওয়া। সোনা বা রুপোর দাম বেড়ে যাওয়া বা বেড়ে যাওয়া একাধিক বিষয়ের উপর নির্ভর করে। ফলে, কেনার আগে সব বিষয় যথাযথ ভাবে দেখে নিয়ে তারপর সোনা কিনুন।

Previous post

‘২ কোটির সুপারি কে দিল, ক্যামাক স্ট্রিট থেকে, না কালীঘাট থেকে…’, চন্দ্রনাথ-হত্যা নিয়ে শুভেন্দু

Next post

নির্বাচনে পরাজিত হয়ে পালিয়ে গেলেন বলসোনারো? ব্রাজিলের বাইরে যাওয়া নিষিদ্ধ করেছিল আদালত

Post Comment

You May Have Missed