DA নিয়ে বিরাট সুখবর…! ৩% মহার্ঘ্যভাতা বাড়াল কেন্দ্র, সরকারি কর্মীদের ‘ডিএ’ বেড়ে হল কত?
Last Updated:
DA Hike: দীপাবলির আগেই বড় সুখবর! সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য বিরাট আপডেট। মহার্ঘ ভাতা ৩% বাড়ানোর ঘোষণা করল কেন্দ্র।
নয়াদিল্লি : ফের ডিএ বৃদ্ধির ঘোষণা কেন্দ্রীয় সরকারের। ৩ শতাংশ ডিএ বাড়ানো হল কেন্দ্রের তরফে। ফলে ডিএ বেড়ে হল ৬৩ শতাংশ। ৪৮ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মী ও ৬৮ লক্ষ পেনশন ভোগীদের জন্য দীপাবলির আগে বিরাট সুখবর।
প্রসঙ্গত, কেন্দ্র সপ্তম বেতন কমিশনের অধীনে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা (ডিএ) এবং পেনশনভোগীদের জন্য মহার্ঘ ত্রাণ (ডিআর) ৩ শতাংশ বৃদ্ধির অনুমোদন দিয়েছে কেন্দ্র। যার ফলে এই হার মূল বেতনের ৬০% থেকে বেড়ে ৬৩% হয়েছে। এই সংশোধিত হার ১ জুলাই, ২০২৬ থেকে কার্যকর হবে, যা সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের উৎসবের মরসুমে বাড়তি সুবিধা দেবে, সেকথা বলাই বাহুল্য।
DA নিয়ে বড় ঘোষণা :
উৎসবের মরশুমে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য এল সুখবর। এতদিন পর্যন্ত ৬০ শতাংশ হারে মহার্ঘ ভাতা পেতেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা। ৩ শতাংশ বাড়ার ফলে তা পৌঁছাবে ৬৩ শতাংশে। বুধবার এই ঘোষণা হলেও চলতি বছরের জুলাই থেকেই বর্ধিত হারে ডিএ পাবেন কর্মীরা। এর ফলে উপকৃত হবেন কেন্দ্রীয় সরকারের প্রায় ৪৮ লক্ষ কর্মী এবং ৬৮ লক্ষ পেনশনভোগী।
৩ শতাংশ মহার্ঘ ভাতা বা ডিয়ারনেস অ্যালাওয়েন্সের (ডিএ) বৃদ্ধিতে সম্মতি দিল ক্যাবিনেট:
এআইসিপিআই-আইডব্লুর দেওয়া মুদ্রাস্ফীতি বিষয়ক তথ্যের ভিত্তিতেই কেন্দ্রীয় সরকারি কর্মীরা ১ জুলাই ২০২৬ থেকে এই বাড়তি মহার্ঘ ভাতার জন্য যোগ্য হিসাবে বিবেচিত হয়েছেন। এআইসিপিআই-আইডব্লিউ-এর জুন মাসের সূচক ছিল ১৫১.৯। যার ফলে গত ১২ মাসের গড় সূচক ১৪৮.৬৫ হয়েছে। সপ্তম বেতন কমিশনের নির্ধারিত সূত্রে এই গড় বসালে মহার্ঘ ভাতা গণনার হার হয়েছে ৬৩.৭৬ শতাংশ। যেহেতু সরকার ডিএ পূর্ণ সংখ্যায় গণনা করে, তাই ৬৩.৭৬ শতাংশের অর্থ ৬৩ শতাংশ।
কত টাকা বাড়তে পারে DA?
প্রসঙ্গত, ১ জনুয়ারি এবং ১ জুলাই, এই দু’বারই কেন্দ্রীয় সরকারি কর্মীরা বছরে বর্ধিত মহার্ঘ্য ভাতা পেয়ে থাকেন। সাধারণভাবে যে কর্মীর বেসিক পে বা মূল ভিত্তি বেতন মাসে ১৮ হাজার টাকা তাঁর ৫৪০ টাকা, যাঁর বেসিক বেতন ৩০ হাজার টাকা তাঁর ৯০০ টাকা এবং যাঁর বেতন ৫০ হাজার টাকা তিনি ১৫০০ টাকা হিসেবে বাড়তি মহার্ঘ ভাতা পাবেন।

Post Comment