WB Assembly Election 2026: ৪০ ডিগ্রির জ্বালা উপেক্ষা করে দায়িত্বে অবিচল! জঙ্গলমহলে গণতন্ত্রের উৎসবের শেষ মুহূর্তের প্রস্তুতি, ইভিএম সংগ্রহে ব্যস্ত ভোটকর্মীরা
Last Updated:
West Bengal Assembly Election 2026: প্রবল গরমকে উপেক্ষা করে জঙ্গলমহলের বিভিন্ন ইভিএম ডিস্ট্রিবিউশন সেন্টারে ভোটকর্মীদের ভিড়। ভ্যাপসা গরমের পরোয়া না করে নিজেদের দায়িত্ব পালনে অবিচল তাঁরা।
মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, রঞ্জন চন্দঃ রাত পোহালেই প্রথম দফার ভোট। বৃহস্পতিবার জঙ্গলমহলেও ভোটগ্রহণ হবে। বুধবার সকাল থেকে বিভিন্ন ইভিএম ডিস্ট্রিবিউশন সেন্টারে ভোটকর্মীদের ভিড় চোখে পড়ছে। লাইন দিয়ে বিভিন্ন পদ্ধতি মেনে ইভিএম সহ ভোটিংয়ের জিনিসপত্র নিচ্ছেন তাঁরা। পশ্চিম মেদিনীপুরের কেশপুর, মেদিনীপুর, নারায়ণগড় সহ বিভিন্ন ডিস্ট্রিবিউশন সেন্টারে ভোটকর্মীদের ভিড়।
হাওয়া অফিস সূত্রে খবর, এদিন জেলার তাপমাত্রা প্রায় ৪০ ডিগ্রি। সকাল থেকে ভ্যাপসা গরম অব্যাহত। প্রখর রোদ এবং ভ্যাপসা গরমকে উপেক্ষা করেই হাজির হয়েছেন ভোটকর্মীরা। কেউ বসেছেন ফ্যানের কাছে, কেউ হাত পাখা দিয়ে নিজেকে ঘন ঘন হাওয়া করছেন, কেউ আবার ওআরএস গুলে খাচ্ছেন।
তবে প্রকৃতির এই চোখরাঙানিকে তুচ্ছ করেই নিজেদের দায়িত্ব পালনে অবিচল জেলার ভোটকর্মীরা। ডিস্ট্রিবিউশন সেন্টারে লাইনে দাঁড়িয়ে কেউ হাতে হাতপাখা চালাচ্ছেন, কেউ আবার গরমে সুস্থ থাকতে ঘনঘন ওআরএস (ORS) পান করছেন। ইভিএম এবং ভোটিং সরঞ্জাম বুঝে নিতে কর্মীদের মধ্যে দেখা গিয়েছে চূড়ান্ত ব্যস্ততা।
নির্বাচন কমিশন জানিয়েছে, ভোট প্রক্রিয়া অবাধ ও শান্তিপূর্ণ করতে প্রতিটি বুথে কেন্দ্রীয় বাহিনীর কড়া নজরদারি থাকবে। বৃহস্পতিবার সকাল থেকেই ভোটগ্রহণ শুরু হবে। গোটা জঙ্গলমহলকে কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। এখন সকলের নজর বৃহস্পতিবারের আবহাওয়া এবং ভোটারদের উপস্থিতির দিকে। প্রখর রোদ উপেক্ষা করে কতটা সফলভাবে ‘ভোট উৎসব’ সম্পন্ন হয়, সেটাই দেখার।
Paschim Medinipur,West Bengal
WB Assembly Election 2026: ৪০ ডিগ্রির জ্বালা উপেক্ষা করে দায়িত্বে অবিচল! জঙ্গলমহলে গণতন্ত্রের উৎসবের শেষ মুহূর্তের প্রস্তুতি, ইভিএম সংগ্রহে ব্যস্ত ভোটকর্মীরা



Post Comment