WB Assembly Election 2026: মানুষের মন জয়ে ‘পাড়ায় প্রচারে’ জোর! কোমর বেঁধে ময়দানে মেখলিগঞ্জের তৃণমূল প্রার্থী, জয় নিয়েও আত্মবিশ্বাসী পরেশ

WB Assembly Election 2026: মানুষের মন জয়ে ‘পাড়ায় প্রচারে’ জোর! কোমর বেঁধে ময়দানে মেখলিগঞ্জের তৃণমূল প্রার্থী, জয় নিয়েও আত্মবিশ্বাসী পরেশ

Last Updated:

West Bengal Assembly Election 2026: ২০২৬-এর বিধানসভা ভোটে মেখলিগঞ্জে তৃণমূলের তুরুপের তাস অভিজ্ঞ নেতা পরেশ অধিকারী। বর্তমানে পাড়ায় পাড়ায় ঘুরে ভোট প্রচার করছেন তিনি।

পাড়ায় পাড়ায় ঘুরে ভোটপ্রচার করছেন পরেশ চন্দ্র অধিকারী
পাড়ায় পাড়ায় ঘুরে ভোটপ্রচার করছেন পরেশ চন্দ্র অধিকারী

মেখলিগঞ্জ, কোচবিহারঃ উত্তরবঙ্গ তথা রাজ্যের হেভিওয়েট রাজনীতিকদের মধ্যে একজন পরেশ চন্দ্র অধিকারী। আসন্ন বিধানসভা নির্বাচনে মেখলিগঞ্জে জোড়াফুল ফোটাতে কোমর বেঁধে ময়দানে নেমে পড়েছেন তিনি। পাড়ায় পাড়ায় ঘুরে, বাড়িতে ঢুকে নির্বাচনী প্রচার করছেন এই অভিজ্ঞ নেতা। এবার সেটাই তৃণমূলের ‘অ্যাডভান্টেজ’ হয়ে দাঁড়িয়েছে বলে মনে করছেন অনেকে।

কোচবিহারের মেখলিগঞ্জ বিধানসভার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে পরেশ চন্দ্র অধিকারীর নাম। সময়ের সঙ্গে সঙ্গে এই কেন্দ্রকে নিজের ‘গড়ে’ পরিণত করেছেন তিনি। মেখলিগঞ্জ শহরের পাশাপাশি ৮টি গ্রাম পঞ্চায়েত হাতের তালুর মতো চেনা তাঁর।

আরও পড়ুনঃ ভোটের মুখে মারাত্মক ঘটনা! কোচবিহারে ব্যাগ ভর্তি তাজা বোমা উদ্ধার, তীব্র আতঙ্ক এলাকায়

মেখলিগঞ্জ শহর পরেশ চন্দ্র অধিকারীর ‘খাসতালুক’ হিসেবে পরিচিত। জানা যাচ্ছে, শহর সংলগ্ন বাগডোগরা ফুলকাডাবরি ও নিজতরফ পঞ্চায়েতের মানুষ প্রয়োজনে সবসময় তাঁকে পাশে পান। সেই সঙ্গেই গত ভোটগুলিতে মেখলিগঞ্জের উছলপুকুরি ও জামালদহ গ্রাম পঞ্চায়েতে বিজেপি এগিয়ে থাকলেও তৃণমূল ইতিমধ্যেই নিজেকে অনেকখানি গুছিয়ে নিয়েছে। এর পাশাপাশি হলদিবাড়ির শহর এলাকায় তৃণমূল খানিকটা পিছিয়ে থাকলেও গ্রামীণ এলাকায় ভোটের নিরিখে তাঁরা এগিয়ে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

মেখলিগঞ্জের বিদায়ী বিধায়ক তথা তৃণমূল প্রার্থী পরেশ চন্দ্র অধিকারী বলেন, এখানকার প্রত্যেকটি অঞ্চলের হাজার হাজার মানুষকে আমি ব্যক্তিগতভাবে চিনি। সারা বছর প্রত্যেকটি গ্রামে যাই। মানুষের সঙ্গে থেকে আমি কাজ করি।

এরপর বিজেপিকে নিশানা করে তৃণমূল প্রার্থী বলেন, বিজেপি কেবলমাত্র প্রতিশ্রুতি দেয়। বিজেপির সাংসদ এলাকায় আসেন, নেতা-কর্মীদের বাড়িতে খাওয়াদাওয়া করে চলে যান। কোনও কাজ করেননি দু’বারের সাংসদ। এবার আমি আরও বেশি ভোটে জয়লাভ করব।

পাল্টা জবাব দিয়েছেন বিজেপি প্রার্থী দধিরাম রায়ও। তিনি বলেন, পরেশ চন্দ্র অধিকারী কী কাজ করেছেন সেটা সবার জানা। গোটা বাংলার মানুষ তাঁকে চেনে। নতুন করে সেসব কথা আমরা বলছি না। তৃণমূলের সব হিসেব মানুষ উল্টে দেবে।

সব মিলিয়ে, ভোটের মুখে জমজমাট মেখলিগঞ্জের রাজনীতি। ভোটবাক্সে বাজিমাত করার লক্ষ্যে কোমর বেঁধে ময়দানে নেমে পড়েছেন বিভিন্ন দলের প্রার্থীরা। শেষ হাসি কে হাসেন সেটাই এবার দেখার।

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/

WB Assembly Election 2026: মানুষের মন জয়ে ‘পাড়ায় প্রচারে’ জোর! কোমর বেঁধে ময়দানে মেখলিগঞ্জের তৃণমূল প্রার্থী, জয় নিয়েও আত্মবিশ্বাসী পরেশ

Post Comment

You May Have Missed