Agriculture News: কেজিপ্রতি দাম ১০০০ টাকা! বিশ্বভারতীর উদ্ভাবনী একাঙ্গি চাষেই লুকিয়ে মাছের ভোজ, বিরাট লাভের হদিশও, জানুন

Last Updated:

Agriculture News: গন্ধেই বাজিমাত! মাছের খিদে ও বৃদ্ধি বাড়াতে এবার মাটির তলার ভেষজ কন্দ ‘একাঙ্গি’কে হাতিয়ার করল বিশ্বভারতী। শান্তিনিকেতনের লালবাঁধ ও বড়বাঁধের মাছের পাতে এবার মিলবে বিশেষ পুষ্টির গুঁড়ো।

+

বোলপুর শান্তিনিকেতনে বিশ্বভারতীতে একাঙ্গি চাষ

বীরভূম, সৌভিক রায়: মাটির নীচে আদার মতো দেখতে একটি কন্দ। গন্ধে কঠিন তীব্র এবং স্বাদে একদম আলাদা। সেই কন্দই এবার থেকে কবিগুরুর বোলপুর শান্তিনিকেতনের বিশ্বভারতীর মাছ চাষে হয়ে উঠতে চলেছে গুরুত্বপূর্ণ উপাদান। মাছের খাবারের সঙ্গে মিশবে ‘একাঙ্গি’ বা ‘একনা’ গাছের কন্দের গুঁড়ো। তবে এর ফলে কী সুবিধা মিলবে? এই বিষয়ে বিশেষজ্ঞদের দাবি, এর গন্ধ ও স্বাদ মাছকে খাবারের প্রতি আকৃষ্ট করতে পারে। এর ফলে মাছের খাদ্যগ্রহণ বাড়লে দ্রুত মাছের বৃদ্ধির সম্ভাবনাও বাড়বে বলে মনে করা হচ্ছে। তবে বিশেষজ্ঞরা জানান শুধুমাত্র মাছের খাবারের মধ্যে সীমাবদ্ধ নয়, বিভিন্ন ধরনের মশলা, ভেষজ উপাদান এবং প্রসাধনী শিল্পেও এই গাছের ব্যবহার রয়েছে।

Post Comment

You May Have Missed