TMC Sushanta Ghosh: ফিরহাদ হাকিমকে বলেছিলাম, চলো আমরা সবাই মিলে পদত্যাগ করি : সুশান্ত ঘোষ
সদ্যই বরো চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা দিয়েছেন ১০৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ। তিনি জানিয়েছেন, এই সিদ্ধান্ত নেওয়ার জন্য কেউ তাঁকে প্ররোচনা দেয়নি। নিজেই সিদ্ধান্ত নিয়েছেন। এর পাশাপাশি এও বলেছেন যে, তিনি বরো চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা দিয়েছেন। দল ছাড়েননি। এছাড়াও ইস্তফা দেওয়া প্রসঙ্গে সুশান্ত ঘোষ এও বলেছেন, ‘আজকে হয়তো স্বীকার করবেন না… যেদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে কাউন্সিলরদের মিটিং ছিল, সেদিন আমি দেবাশিস কুমার এবং শুভাশিস চক্রবর্তীর সামনে মেয়র ফিরহাদ হাকিমকে বলেছিলাম, চলো আমরা সবাই মিলে পদত্যাগ করি। তিনিও আমার সঙ্গে সহমত পোষণ করেছিলেন। জানি না এখন উনি স্বীকার করবেন কিনা…’
(স্টোরিটি এই মুহূর্তে ব্রেক করা হয়েছে, আপডেট করা হচ্ছে I সাম্প্রতিকতম আপডেট পেতে রিফ্রেশ করুন)


Post Comment