Suvendu Adhikari: ‘এ তো সবে ব্রেকফাস্ট হচ্ছে’, দুই বিধায়কের শপথ অনুষ্ঠানে কী ইঙ্গিত করলেন মুখ‍্যমন্ত্রী শুভেন্দু অধিকারী?

Last Updated:

নন্দীগ্রাম ও রেজিনগর উপনির্বাচনে জয়ী বিজেপির দুই বিধায়ক হাসিরানি রথ ও শাখারভ সরকার বুধবার বিধানসভায় শপথ নিলেন। তাঁদের অভিনন্দন জানিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দাবি করেন, বিপুল ভোটে জয় সরকারের প্রতি মানুষের আস্থার প্রমাণ।

বিধানসভায় শপথ নিলেন দুই বিজেপি বিধায়ক
বিধানসভায় শপথ নিলেন দুই বিজেপি বিধায়ক

কলকাতাঃ নন্দীগ্রাম ও রেজিনগর উপনির্বাচনে জয়ী দুই বিজেপি বিধায়ক হাসিরানি রথ ও শাখারভ সরকার বিধানসভার সদস্য হিসাবে শপথ নিলেন। বুধবার বেলা ১১টায় বিধানসভায় আয়োজিত অনুষ্ঠানে তাঁদের শপথবাক্য পাঠ করান স্পিকার রথীন্দ্র বসু। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দুই নবনির্বাচিত বিধায়ককে অভিনন্দন জানান তিনি। শপথগ্রহণের পর তাঁদের শুভেচ্ছা জানাতে দেখা যায় উপস্থিত নেতাদেরও।

কী বলেলন মুখ‍্যমন্ত্রী শুভেন্দু অধিকারী?

শপথগ্রহণের সময় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নবনির্বাচিত বিধায়কদের উত্তরীয় পরিয়ে দেন। তাঁদের অভিনন্দন জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, বিধানসভার সদস্য হিসাবে তাঁদের নতুন দায়িত্ব পালনের জন্য শুভেচ্ছা রইল।

শুভেন্দু অধিকারী বলেন, বর্তমান সরকারের সময়ে ফলতায় ১ লক্ষ ৯ হাজার ভোটে জিতেছেন দেবাংশু পণ্ডা। শাখারভ সরকারের ৭৫ হাজার ভোটের ব্যবধানে জয় সরকারের প্রতি মানুষের আস্থার প্রমাণ বলেও দাবি করেন তিনি। তাঁর কথায়, “এ তো সবে ব্রেকফাস্ট হচ্ছে। যা দেখছেন, তা সকালের চা-বিস্কুট। এখনও লাঞ্চ হয়নি। দেখতে থাকুন।”

বিজেপিকে সাম্প্রদায়িক দল বলে রাজনৈতিক ফায়দা তোলার অভিযোগও করেন তিনি। শুভেন্দুর কথায়, “হ্যাঁ, আমরা হিন্দু। আমরা সনাতনে বিশ্বাস রাখি। কিন্তু সরকার চালাতে গিয়ে যে বিষয়গুলিকে অগ্রাধিকার দেওয়া প্রয়োজন, আমরা সেগুলিকেই গুরুত্ব দিই।”

দুই বিজেপি বিধায়কের শপথগ্রহণ অনুষ্ঠানে রাজনৈতিক উপস্থিতি ছিল নজরকাড়া। কালিঘাট তৃণমূল কংগ্রেসের তরফে হাজির ছিলেন প্রবীণ নেতা অশোক দেব। এ ছাড়াও কংগ্রেসের এক বিধায়ক উপস্থিত ছিলেন বলে জানা গিয়েছে।

উপনির্বাচনের ফল নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কটাক্ষ করে বলেছিলেন, “এটা কোনও ভোট হয়েছে নাকি! পুরোটাই ধাপ্পা।” তবে সেই ভোটে জয়ী শাখারভ সরকারের শপথগ্রহণ অনুষ্ঠানে তৃণমূলের প্রবীণ প্রতিনিধি অশোক দেবের উপস্থিতি রাজনৈতিক মহলে আলোচনার বিষয় হয়ে উঠেছে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেন, “শাখারভ সরকার ও হাসিরানি রথকে অভিনন্দন জানাই।”

Post Comment

You May Have Missed