TMC Municipality Chairman: মহিলা সংক্রান্ত অপরাধ-সহ দিলীপ মণ্ডলের বিরুদ্ধে ১১ মামলার নথি আদালতে, ‘নটোরিয়াস ক্রিমিনাল’ বলল সরকারি পক্ষ

TMC Municipality Chairman: মহিলা সংক্রান্ত অপরাধ-সহ দিলীপ মণ্ডলের বিরুদ্ধে ১১ মামলার নথি আদালতে, ‘নটোরিয়াস ক্রিমিনাল’ বলল সরকারি পক্ষ

Last Updated:

TMC Municipality Chairman: বিষ্ণুপুরের বিধায়ক দিলীপ মণ্ডলের বিরুদ্ধে আলিপুর আদালতে ১১টি মামলার নথি পেশ করা হয়েছে, যার মধ্যে রয়েছে ধর্ষণ, ধর্ষণের চেষ্টা, অগ্নিসংযোগ ও খুনের চেষ্টার অভিযোগ। সরকারি আইনজীবী তাঁকে “নটোরিয়াস ক্রিমিনাল” বলে উল্লেখ করেন, একাধিক মামলায় জেল ও পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।

দিলীপ মণ্ডলকে আদালতে পেশ
দিলীপ মণ্ডলকে আদালতে পেশ

বিষ্ণুপুর: বিষ্ণুপুরের বিধায়ক দিলীপ মণ্ডলের বিরুদ্ধে আলিপুর আদালতে ১১টি মামলার নথি পেশ করা হয়েছে। ধর্ষণ, ধর্ষণের চেষ্টা, খুনের চেষ্টা, অগ্নিসংযোগ, হুমকি এবং মারধরের মতো একাধিক ধারায় তাঁর বিরুদ্ধে মামলা রয়েছে বলে আদালতে জানানো হয়।

জানা গিয়েছে, ২০১৪ সাল থেকে ২০২৬ সাল পর্যন্ত মোট ১১টি মামলা রয়েছে দিলীপ মণ্ডলের বিরুদ্ধে। সরকারি আইনজীবী আদালতে সওয়াল করার সময় তাঁকে “নটোরিয়াস ক্রিমিনাল” বলে উল্লেখ করেন। ২০১৪ সালের একটি মামলায় অভিযোগ, দিলীপ মণ্ডলের উপস্থিতিতে তাঁর সহযোগীরা একটি বাড়িতে আগুন লাগিয়ে দেয় এবং ওই বাড়ির এক মহিলাকে ধর্ষণের চেষ্টা করে। অভিযোগ অনুযায়ী, ঘটনার সময় দিলীপ ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। এই মামলায় আদালত জেল হেফাজতের নির্দেশ দিয়েছে। এর আগে এই মামলায় আলমগির সাঁপুই ও কৌশিক বাগ নামে দুইজনকে গ্রেফতার করা হয়েছিল। তাঁদের বয়ান থেকে দিলীপ মণ্ডলের উপস্থিতির কথা আদালতে জানানো হয়।

আরও পড়ুনঃ ঝড়-বৃষ্টির জোড়া ধাক্কা, তারপরই ফিরছে ভয়ঙ্কর গরম! বাংলার আবহাওয়ায় বড় আপডেট

এছাড়াও, ২০২৬ সালে দায়ের হওয়া আরও একটি ধর্ষণের মামলায় দিলীপ মণ্ডলকে গ্রেফতার করে আদালতে পেশ করা হয়। ওই মামলায় পুলিশ হেফাজতের আবেদন জানানো হলে আদালত ৭ জুন পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দেয়। অন্যদিকে, ভোটের ফল প্রকাশের পর পুলিশ এবং বিজেপি কর্মীদের হুমকি দেওয়ার অভিযোগে তাঁকে পুরী থেকে গ্রেফতার করে আনা হয়। এই মামলায় আদালত ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে।

গতকাল বাদুড়িয়ার পুর এলাকায় গ্রেফতার হওয়া চেয়ারম্যান দীপঙ্কর ভট্টাচার্যের পার্টি অফিসের পিছনের পাটের খেতের মধ্যে মাটির তলা থেকে ৮০ লক্ষ টাকা উদ্ধার হয়েছে। গতকাল পাঁচ বস্তা টাকা মাটির তলা থেকে উদ্ধার করেছিল পুলিশ। কাল সেই টাকা গণনা শুরু হয়। ব্যাঙ্কের আধিকারিকরা-সহ বিভিন্ন দফতরের আধিকারিকদের উপস্থিতিতে সেই বিপুল পরিমাণে টাকা গোনা হয় চারবার। তারপরেই ভোররাতে জানানো হয় যে মোট টাকার পরিমাণ ২ কোটি ২৪ লক্ষ টাকা।

বাংলা খবর/ খবর/কলকাতা/

TMC Municipality Chairman: মহিলা সংক্রান্ত অপরাধ-সহ দিলীপ মণ্ডলের বিরুদ্ধে ১১ মামলার নথি আদালতে, ‘নটোরিয়াস ক্রিমিনাল’ বলল সরকারি পক্ষ

Previous post

‘মনে অফুরন্ত প্রেম, শুধু একজনকে কেন দেব?’ ‘ওপেন রিলেশনশিপে’ই স্বচ্ছন্দ, জানালেন জনপ্রিয় নায়িকা

Next post

IMD Rain Forecast: দীর্ঘ প্রতীক্ষার অবসান, স্বস্তির বৃষ্টিতে ভিজল কলকাতা-সহ দক্ষিণবঙ্গ, শুক্রের সকালেও ভিজবে বাংলা? আবহাওয়ার বড় খবর

Post Comment

You May Have Missed