TMC 21 July: ২১ জুলাই নিয়ে দড়ি টানাটানি দুই তৃণমূলের, ধর্মতলাতেই সভার অনুমতি চেয়ে সিপিকে চিঠি ঋতব্রতদেরও
Last Updated:
এবার শহিদ দিবস নিয়ে দড়ি টানাটানি দুই তৃণমূলের। শুধু কালীঘাট পন্থী তৃণমূল নয়, ২১ জুলাই পালন করতে চাইছে ঋতব্রতদের বিদ্রোহী তৃণমূলও।
শুধু কালীঘাট পন্থী তৃণমূল নয়, ২১ জুলাই পালন করবে বিদ্রোহী তৃণমূলও। অর্থাৎ যারা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় পন্থী, তারাও কালীঘাট পন্থী তৃণমূলের সঙ্গে ধর্মতলায় ২১ জুলাই করার দাবি জানাবে।
সূত্রের খবর এদিন বৈঠকে জানানো হয় ২১ জুলাই পালন করার সিদ্ধান্তের কথা। এর জন্য কলকাতা পুলিশের অনুমতি চাওয়া হবে। আগামী সপ্তাহে লালবাজারে যাবে কাউন্সিলরদের প্রতিনিধি দল, সঙ্গে থাকবেন বিদ্রোহী বিধায়করা। তাঁরা দেখা করবেন পুলিশ কমিশনারের সঙ্গে। একাধিক মিথ্যা মামলা দেওয়া হচ্ছে, সামাজিক অসম্মান করা হচ্ছে। এই নিয়ে আগামী সপ্তাহে লালবাজারে যাবে কাউন্সিলরদের প্রতিনিধি দল সাথে বিদ্রোহী বিধায়করা, দেখা করবেন পুলিশ কমিশনারের সাথে।
ঋতব্রতদের দলে শুধু বিধানসভার সাংসদই নয়, বরং বেশ কিছু কাউন্সিলরও রয়েছেন, তাঁরাই সবাই মিলে ২১ জুলাই শহিদ সমাবেশ করতে মরিয়া। ঘটনাচক্রে এর আগেই ভিক্টোরিয়া হাউজের সামনে সমাবেশ করতে চেয়ে অনুমতি চায় কালীঘাট পন্থী তৃণমূল।
ক্ষমতা হারানোর পর এটিই হতে চলেছে তৃণমূল কংগ্রেসের প্রথম ২১ জুলাইয়ের সমাবেশ৷ তবে ভিক্টোরিয়া হাউসের সামনে এবছর পুলিশ পথ আটকে সমাবেশ আয়োজনের অনুমতি দেবে কি না, তা নিয়ে সংশয় থাকছেই৷ অন্যান্য বছরের মতো একুশে জুলাইয়ের সমাবেশ আয়োজনের জন্য কলকাতা পুলিশকে চিঠি দিল মমতাপন্থী তৃণমূল কংগ্রেস৷ কালীঘাট তৃণমূলের পক্ষ থেকে ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনেই সমাবেশের আয়োজনের জন্য অনুমতি চেয়ে চিঠি দেওয়া হয়েছে বলে সূত্রের খবর৷
প্রসঙ্গত, ২১ জুলাই সমাবেশ নিয়ে এখনও অবস্থান জানায়তি বিদ্রোহী তৃণমূল সাংসদদের দল এনসিপিআই। তবে কংগ্রেসের তরফ থেকেও ২১ জুলাই কর্মসূচি থাকতে পারে বলে মনে করা হচ্ছে।
Kolkata [Calcutta],Kolkata,West Bengal




Post Comment