TMC 21 July: ধর্মতলায় একুশে জুলাই সমাবেশ করতে চেয়ে পুলিশকে চিঠি কালীঘাট পন্থী তৃণমূলের, দাবি জানাবেন ঋতব্রতরা?

TMC 21 July: ধর্মতলায় একুশে জুলাই সমাবেশ করতে চেয়ে পুলিশকে চিঠি কালীঘাট পন্থী তৃণমূলের, দাবি জানাবেন ঋতব্রতরা?

Last Updated:

দল, প্রতীকের পর এবার একুশে জুলাইয়ের সমাবেশের আয়োজন নিয়েও মমতা এবং ঋতব্রতপন্থী তৃণমূলের মধ্যে টানাপোড়েন শুরু হয় কি না, সেটাই এখন দেখার৷

এবার ২১ জুলাই নিয়েও টানাপোড়েন তৃণমূলে?
এবার ২১ জুলাই নিয়েও টানাপোড়েন তৃণমূলে?

অন্যান্য বছরের মতো একুশে জুলাইয়ের সমাবেশ আয়োজনের জন্য কলকাতা পুলিশকে চিঠি দিল মমতাপন্থী তৃণমূল কংগ্রেস৷ কালীঘাট তৃণমূলের পক্ষ থেকে ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনেই সমাবেশের আয়োজনের জন্য অনুমতি চেয়ে চিঠি দেওয়া হয়েছে বলে সূত্রের খবর৷

ক্ষমতা হারানোর পর এটিই হতে চলেছে তৃণমূল কংগ্রেসের প্রথম ২১ জুলাইয়ের সমাবেশ৷ তবে ভিক্টোরিয়া হাউসের সামনে এবছর পুলিশ পথ আটকে সমাবেশ আয়োজনের অনুমতি দেবে কি না, তা নিয়ে সংশয় থাকছেই৷

ঘটনাচক্রে আজই কলকাতা পুরসভার প্রাক্তন কাউন্সিলরদের সঙ্গে বৈঠক রয়েছে ঋতব্রতপন্থী তৃণমূলের৷ সেই বৈঠকের আগেই একুশে জুলাই সমাবেশের আয়োজন করার দাবি জানিয়ে রাখল কালীঘাট পন্থী তৃণমূল কংগ্রেস৷

পরিষদীয় এবং সংসদীয় দলে ভাঙনের পর তৃণমূলের একুশে জুলাইয়ের সমাবেশের আয়োজন করা নিয়েও টানাপোড়েন শুরু হওয়ার সম্ভাবনা প্রবল৷ ঋতব্রতপন্থীরাই নিজেদের আসল তৃণমূল বলে দাবি করছে৷ ফলে তাদের পক্ষ থেকেও একুশে জুলাই সমাবেশ আয়োজনের উদ্যোগ নেওয়ার সম্ভাবনা রয়েছে৷

বিদ্রোহী শিবিরও যে একুশে জুলাইয়ের সমাবেশের আয়োজন করতে পারে, সেই সম্ভাবনার কথা জিইয়ে রেখেছেন বিদ্রোহী শিবিরের অন্যতম নেতা সন্দীপন সাহা৷ এন্টালির বিধায়ক জানিয়েছেন, ২১ জুলাই অবশ্যই আমাদের কাছে আবেগ। দেখুন কী হয়। কর্মসূচি যে নেওয়া হবে না, এমনটা তো কোথাও বলা হয়নি।

শুধুমাত্র বিধায়ক বা সাংসদরাই নন, ইতিমধ্যে ভোটে পরাজিত দলের অনেক অভিজ্ঞ নেতা এবং নিচুতলার পদাধিকারীরাও মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গ ছেড়ে ঋতব্রত শিবিরে যোগ দিয়েছেন৷ হাতেগোনা কয়েকজন বিধায়ক এবং সাংসদ ও দলীয় কর্মীরাই এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের ভরসা৷ এমনিতেই ক্ষমতা হারানোর পর একুশে জুলাইয়ের সমাবেশ সফল করা তৃণমূলনেত্রীর কাছে বড় চ্যালেঞ্জ ছিল৷ দলে বড়সড় ভাঙনের পর পরিস্থিতি এখন আরও প্রতিকূল

বাংলা খবর/ খবর/কলকাতা/

TMC 21 July: ধর্মতলায় একুশে জুলাই সমাবেশ করতে চেয়ে পুলিশকে চিঠি কালীঘাট পন্থী তৃণমূলের, দাবি জানাবেন ঋতব্রতরা?

Previous post

Bidhoba Bhata Bardgokyo Bhata: বেড়েছে বার্ধক্য, বিধবা ভাতার অঙ্ক, ১৫০০ টাকা পেতে কীভাবে, কোথায় নতুন আবেদন করবেন? কীভাবে দেখবেন পেমেন্ট স্ট্যাটাস? জানুন পদ্ধতি

Next post

টাকা কতদিনে ৩ গুণ হবে? ‘রুল অব ১১৪’ আপনাকে বলে দেবে সঠিক হিসাব

Post Comment

You May Have Missed