TMC: ভোট গণনায় কেন্দ্রীয় সরকারি কর্মীদের নিয়োগ বৈধ, হাই কোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে তৃণমূল, শনিবারই শুনানি

TMC: ভোট গণনায় কেন্দ্রীয় সরকারি কর্মীদের নিয়োগ বৈধ, হাই কোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে তৃণমূল, শনিবারই শুনানি

Last Updated:

TMC: হাই কোর্ট জানিয়েছিল, কমিশনের সিদ্ধান্তে বেআইনি কিছু নেই। মামলাকারীর অভিযোগ প্রমাণহীন। যদি ভবিষ্যতে গণনায় কারচুপি প্রমাণ হয়, তবে ইলেকশন পিটিশনের মাধ্যমে চ্যালেঞ্জ করা যাবে। এবার সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে তৃণমূল

সুপ্রিম কোর্ট
সুপ্রিম কোর্ট

কলকাতা: ভোট গণনায় কেন্দ্রীয় সরকারি কর্মীদের নিযুক্ত করা নিয়ে তৃণমূলের মামলা খারিজ করেছে হাই কোর্ট। জানিয়েছে, নিয়োগ বৈধ। শুক্রবার সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আবেদন জানাল তৃণমূল কংগ্রেস। তাদের মামলা গ্রহণ করেছে শীর্ষ আদালত। প্রধান বিচারপতি শনিবার জরুরি শুনানির নির্দেশ দেন।

শনিবারই এই মামলার শুনানি হবে। মামলার শুনানির জন্য বিশেষ বেঞ্চ গঠন করা হয়েছে। বিচারপতি পিএস নরসিংহ এবং বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চ সকাল সাড়ে ১০টায় তৃণমূলের দায়ের করা মামলা শুনবে। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের দু’দিন আগে, শনিবার জরুরি শুনানির আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় তৃণমূল কংগ্রেস।

এর আগে প্রত্যেক গণনার টেবিলে কমপক্ষে এক জন কাউন্টিং সুপারভাইজার বা সহকারী হিসাবে কেন্দ্রীয় সরকারি কর্মচারী নিয়োগের যে সিদ্ধান্ত নিয়েছিল নির্বাচন কমিশন, তাতে হস্তক্ষেপ করেনি কলকাতা হাই কোর্ট। তৃণমূলের মামলা খারিজ করে দেন বিচারপতি কৃষ্ণ রাও। রায়ে বিচারপতি কৃষ্ণ রাও জানান, ভোটগণনার সুপারভাইজার ও সহকারী হিসেবে রাজ্য সরকারি কর্মীদের বদলে কেন্দ্রীয় সরকারি বা পিএসইউ কর্মীদের নিয়োগে নির্বাচন কমিশনের সিদ্ধান্তে কোনও বেআইনি কিছু নেই। কেন্দ্রীয় কর্মীদের গণনার কাজে নিয়োগের সিদ্ধান্ত বৈধ।

তৃণমূলের আবেদন খারিজ হয় কলকাতা হাই কোর্টে। নির্বাচন কমিশনের সিদ্ধান্তে হস্তক্ষেপ করেনি আদালত। বিচারপতি কৃষ্ণা রাও শুনানিতে জানান, কেন্দ্রীয় কর্মচারীদের নিয়োগ বৈধ। কমিশনের সিদ্ধান্তে বেআইনি কিছু নেই। মামলাকারীর অভিযোগ প্রমাণহীন। যদি ভবিষ্যতে গণনায় কারচুপি প্রমাণ হয়, তবে ইলেকশন পিটিশনের মাধ্যমে চ্যালেঞ্জ করা যাবে। এবার হাই কোর্টের সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম আদালতে তৃণমূল। মামলার শুনানি আগামিকাল, শনিবার।

বাংলা খবর/ খবর/কলকাতা/

TMC: ভোট গণনায় কেন্দ্রীয় সরকারি কর্মীদের নিয়োগ বৈধ, হাই কোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে তৃণমূল, শনিবারই শুনানি

Post Comment

You May Have Missed