‘বাবা-মাকে দায়ী করা কখনোই..’, কেতনের মৃত্যুর ঘটনায় এবার মুখ খুললেন কঙ্গনা রানাউত!

‘বাবা-মাকে দায়ী করা কখনোই..’, কেতনের মৃত্যুর ঘটনায় এবার মুখ খুললেন কঙ্গনা রানাউত!

কলকাতা: পুণের ব্যবসায়ী কেতন আগরওয়াল (Ketan Agarwal)-এর মৃত্যুতদন্ত যতই এগোচ্ছে, ততই সামনে আসছে চাঞ্চল্যকর সমস্ত তথ্য। গত ১৮ জুন, লোহাগড় দুর্গে ট্রেকিং করতে গিয়ে, খাদে পড়ে গিয়ে মৃত্যু হয় কেতন আগরওয়ালের। আর সেই ঘটনায় পুলিশ সন্দেহের তালিকায় একেবারে প্রথম দিকেই রয়েছেন, কেতনের বাগদত্তা সিয়া গোয়াল এবং সিয়ারই প্রেমিক, চেতন চৌধুরী। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, পা পিছলে নয়, সম্ভবত সিয়া আর চেতনই খাদের ধার থেকে ধাক্কা মেরেছেন, কেতনকে। মানিকন্ট্রোলে প্রকাশিত রিপোর্ট অনুসারে, তদন্তকারী সূত্রের খবর, জেরায় চেতন দাবি করেছেন, তিনি সিয়াকে নিয়ে পালিয়ে গিয়ে নতুন জীবন শুরু করতে চেয়েছিলেন। কিন্তু সিয়া নাকি মনে করতেন, তাঁর প্রভাবশালী পরিবার কিছুতেই কেতনের সঙ্গে বিয়ে ভাঙতে দেবে না।  তাই কেতনকে সরিয়ে দেওয়াই একমাত্র উপায় বলে সিয়া জোর দিয়েছিলেন বলে দাবি চেতনের। আর এবার এই বিষয় নিয়ে মুখ খুললেন, অভিনেত্রী কঙ্গনা রানাউত (Kangana Ranaut)! কী বললেন তিনি?

কেতনের মৃত্যু প্রসঙ্গে এবার মুখ খুললেন কঙ্গনা রানাউত

সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে কঙ্গনা লিখেছেন, ‘আজকালকার দিনে পরিবারের দিকে তাকালে মনে হয়, বাবা-মায়েরা তাঁদের সন্তানদের সবসময় সুশিক্ষা দেন বটেই, কিন্তু তাঁরা অনেক সময় জানতেই পারেন না যে, তাঁদের সন্তানকে কারা প্রভাবিত করছে। সন্তানেরা যাঁদের সঙ্গে মিশছে তারা, নাকি কৃত্রিম বুদ্ধিমত্তা নাকি সোশ্যাল মিডিয়া তাঁদের বাস্তব জীবনকে ভীষণভাবে প্রভাবিত করছে। সন্তানদের সমস্ত কাজের জন্য বাবা-মাকে দোষারোপ করা যায় না কারণ সন্তানরা যে শুধু বাবা মায়ের সঙ্গে মিশছেন এমনটা তো নয়! তাঁরা আরও অন্য অনেকের সঙ্গে মেশেন, বাবা মায়ের বাইরে তাঁদের পৃথিবীটা অনেক বড়। মানুষ নিজের এমনই একটা ইমেজ তৈরি করে, যেটা সে সবাইকে দেখাতে চায়। কিন্তু একজন সন্তানের কোনও কাজের জন্য, তার বাবা-মাকে দায়ী করা একেবারেই উচিত নয়।’

সিয়া আর কেতনের বিয়ে প্রসঙ্গে কী জানিয়েছে পরিবার?

প্রসঙ্গত, কেতন আগরওয়ালের মৃত্যু নিয়ে তোলপাড় হয়েছে নেটদুনিয়া। সিয়ার মা জানিয়েছেন যে, তিনি কেতনের সঙ্গে বিয়ে পাকা করার আগে, সিয়াকে বারে বারে জিজ্ঞাসা করেছিলেন, কেতনের সঙ্গে বিয়েতে তাঁর আদৌ মত রয়েছে কি না? সিয়ার মা জানিয়েছেন, সিয়া নাকি সবসময়েই জানিয়ে এসেছিলেন যে, বিয়েতে তাঁর মত রয়েছে। সেই কারণেই তাঁরা সিয়া আর কেতনের বিয়ের দিকে এগিয়েছিলেন। কিন্তু সম্মতি দেওয়ার পরেও, বাগদান হয়ে যাওয়ার পরেও কেন সিয়া এইরকম কাণ্ড ঘটালেন, সেটাই অবাক করছে সবাইকে। পাশাপাশি, সিয়ার মা জানিয়েছেন, তাঁদের মেয়ে যদি এই ঘটনায় দোষী প্রমাণিত হয়, তাহলে তাঁর যে শাস্তি হয়, সেটাই পাওয়া উচিত।

আরও পড়ুন: Rudranil Ghosh: বেহাল নিকাশী, রাস্তায় জমে কালো-নোংরা জল! এলাকাবাসীর সঙ্গে কথা বলতে, তাতেই নেমে ঘুরলেন রুদ্রনীল ঘোষ!

 

Previous post

Taratala Building Collapse: তারাতলা কাণ্ডে মৃত বেড়ে ১৬, এখনও কি ভিতরে আটকে আছেন কেউ? কী জানালেন নগরপাল

Next post

Train Cancelled: শনিবার আসানসোল-বর্ধমান রুটে বাতিল একগুচ্ছ ট্রেন, না জেনে বেরোলেই ফাঁসবেন! ভোগান্তি এড়াতে দেখে নিন তালিকা

Post Comment

You May Have Missed