Suvendu Adhikari: ‘ভবানীপুরে বিভিন্ন রাউন্ডে এগনো-পিছনো চলবে! একেবারে শেষে জয় আসবে’, দাবি শুভেন্দুর
Last Updated:
গোটা রাজ্যে বিজেপি এগিয়ে আছেন বলে দাবি করেন শুভেন্দু। তিনি আরও জানান, ভবানীপুরে বিভিন্ন রাউন্ডে এগিয়ে যাওয়া ও পিছিয়ে যাওয়া চলবে। একেবারে শেষে জয় আসবে।
নন্দীগ্রাম, সৈকত শী: অবশেষে ভোট উৎসবের অন্তিম পর্ব চলে এল। ৪ মে ভোটের গণনা শুরু হয়েছে। ফলতা বিধানসভা কেন্দ্র বাদ দিয়ে রাজ্যজুড়ে ২৯৩টা কেন্দ্রের ভোট গণনা শুরু হয়েছে সকাল ৮টা থেকে। আর গণনার প্রাথমিক ট্রেন যা আসছে তা রাজ্যজুড়ে কার্যত দেরুয়া ঝড়ের ইঙ্গিত। ভবানীপুরের গণনা কেন্দ্র রয়েছে নন্দীগ্রাম ও ভবানীপুরের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। ভোট গণনার প্রাথমিক ট্রেন্ডের পরেই নন্দীগ্রাম ও ভবানীপুরে কোন রাউন্ডে কে কত ভোটে এগিয়ে বা পিছিয়ে থাকবে তা উল্লেখ করেন শুভেন্দু অধিকারী।
বর্তমানে ভবানীপুর কেন্দ্রে মমতা অনেকটা এগিয়ে গিয়েছেন, অনেক পিছিয়ে শুভেন্দু অধিকারী। সাংবাদিকদের বলেন, “গোটা রাজ্যে বিজেপি এগিয়ে আছে। নন্দীগ্রামে তৃতীয় রাউন্ডের পর আমি এগিয়ে রয়েছে প্রায় সাত হাজার ভোটে। আরও যত রাউন্ড এভাবে ব্যবধান বাড়বে। আর ভবানীপুরে বিভিন্ন রাউন্ডে এগিয়ে যাওয়া ও পিছিয়ে যাওয়া চলবে। একেবারে শেষে জয় আসবে। বাংলায় এবার পরিবর্তনের সরকার বিজেপির হাত ধরে এই বাংলায় পরিবর্তন আসছে। প্রাথমিক ট্রেন্ড সেই আভাস দিল।”
প্রসঙ্গত, ভবানীপুর রাজ্যের সবচেয়ে চর্চায় থাকা বিধানসভা কেন্দ্র। এই আসনে বিজেপির প্রার্থী বিদায়ী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২০২৬-এর বিধানসভা নির্বাচনে গোটা বাংলার সবচেয়ে হেভিওয়েট কেন্দ্র বলা যায় ভবানীপুরকেই৷ ২০১১ সাল থেকে এই বিধানসভা কেন্দ্র রয়েছে তৃণমূলের দখলে। ২০১১ সালের উপ নির্বাচন এবং ২০১৬ সালের বিধানসভা ভোটে এই আসনে জেতেন মমতা বন্দ্যোপাধ্যায়। পরে ২০২১ সালের সালের উপ নির্বাচনেও এই আসনে জিতেছেন বিদায়ী মুখ্যমন্ত্রী।
তবে এই বারের ভোটের পরিস্থিতি আলাদা। ভবানীপুরে বিচারাধীন তালিকায় নাম বাদ ৩৮৯৩ (তিন হাজার আটশো তিরানব্বই)৷ বিচারাধীন তালিকায় নাম ছিল ১৪ হাজার ১৫৪ জনের। বৈধ ভোটার সংখ্যা ১০ হাজার ২৫৬। ভবানীপুরে বিচারাধীন বিচারে বাদ প্রায় চার হাজারের। ভবানীপুরে মোট একান্ন হাজার বাইশ জনের নাম বাদ গিয়েছে ওই কেন্দ্র থেকে। তাই এই বিধানসভা কেন্দ্র রাজ্যবাসীর নজরে রয়েছে। সাখাওয়াত মেমোরিয়াল স্কুলে চলছে ইভিএমে ভোটগণনা। ষষ্ঠ রাউন্ড শেষে অনেকটা এগিয়ে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এখনও ১৪ রাউন্ডের গণনা বাকি, টান টান উত্তেজনা।
Purba Medinipur,West Bengal



Post Comment