Gold Coin vs Jewellery: বিয়েতে সোনার কয়েন নাকি গয়না, কোনটা উপহার দেওয়া ভাল, কোনটিতে বেশি লাভ?
Last Updated:
Gold Coin vs Jewellery: বিয়েতে সোনার কয়েন না গয়না—কোনটি উপহার দেওয়া বেশি লাভজনক? জেনে নিন কম খরচ ও বেশি রিটার্নের সেরা অপশন।
বিয়ের মরশুম শুরু হয়ে গেছে, আর এই সময় সবচেয়ে বড় প্রশ্ন হয়, বর-কনেকে উপহার হিসেবে কী দেওয়া যায়? সাধারণত ঘনিষ্ঠ আত্মীয়রা বিয়েতে সোনার গয়না উপহার দেন, কিন্তু বর্তমানে সোনার দাম আকাশছোঁয়া। ৪ মে দেশের বিভিন্ন সরাফা বাজারে ২২ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রামে প্রায় ১,৩৮,৩৫০ টাকা। আর ১৮ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রামে প্রায় ১,১৩,২০০ টাকা।
এখন বড় প্রশ্ন উপহার হিসেবে সোনার কয়েন দেওয়া ভাল, নাকি আংটি বা অন্য গয়না?
গোল্ড কয়েন কেন ভাল?
সোনার কয়েন সাধারণত ২২ বা ২৪ ক্যারেটের হয়, ফলে এর বিশুদ্ধতা বেশি। এতে মেকিং চার্জ খুব কম বা প্রায় নেই বললেই চলে, অর্থাৎ আপনার বেশিরভাগ টাকা খাঁটি সোনাতেই বিনিয়োগ হয়। বিয়ের উপহার হিসেবে কয়েন দিলে দম্পতির জন্য তা লাভজনক হতে পারে, কারণ প্রয়োজনে তারা সহজেই এটি বিক্রি করে নগদে রূপান্তর করতে পারবেন বা অন্য কাজে ব্যবহার করতে পারবেন।
ছোট ওজন (২, ৫ বা ১০ গ্রাম) আপনার বাজেট অনুযায়ী কেনা যায় ৷ হলমার্ক ও সার্টিফিকেট থাকায় বিশুদ্ধতার উপর বেশি ভরসা ৷ বিক্রির সময় ডিজাইন বা ওজন কমার ঝামেলা নেই ৷ বিনিয়োগ হিসেবে ভাল, কারণ রিসেল ভ্যালু বেশি পাওয়া যায় ৷
বিয়েতে গয়না দেওয়া একটি আবেগপূর্ণ ও ঐতিহ্যবাহী উপহার। কনে তা পরতে পারেন এবং ভবিষ্যতেও ব্যবহার করতে পারেন। ভারতীয় সংস্কৃতিতে সোনার গয়না সমৃদ্ধি ও আশীর্বাদের প্রতীক। আংটির মতো ছোট গয়না প্রতিদিন ব্যবহারযোগ্য।
মেকিং চার্জ ১০% থেকে ২৫% পর্যন্ত হতে পারে ৷ বিক্রির সময় গয়নার দাম কিছুটা কম পাওয়া যায় ৷ বিশুদ্ধতা যাচাইয়ে কিছুটা অসুবিধা হতে পারে ৷
যদি আপনার উদ্দেশ্য হয় দম্পতিকে এমন উপহার দেওয়া, যা ভবিষ্যতে আর্থিকভাবে উপকারী হবে, তাহলে সোনার কয়েনই ভাল বিকল্প। এতে তারা একটি নিরাপদ সম্পদ পাবেন, যা সহজে নগদে রূপান্তরযোগ্য। বিশেষ করে যখন সোনার দাম বেশি, তখন অতিরিক্ত চার্জ ছাড়া সোনা দেওয়া বুদ্ধিমানের কাজ। আর যদি আবেগ ও ঐতিহ্যকে বেশি গুরুত্ব দেন, তাহলে আংটি বা ছোট গয়না দিতে পারেন। অনেকেই দুইয়ের মিশ্রণও করেন— যেমন একটি কয়েনের সঙ্গে একটি ছোট আংটি উপহার দেওয়া।
সবসময় BIS হলমার্কযুক্ত সোনা কিনুন, যাতে বিশুদ্ধতা নিশ্চিত থাকে ৷ বিশ্বস্ত জুয়েলারি দোকান বা ব্যাঙ্ক থেকে কিনুন ৷ প্রতিটি পণ্যের সঙ্গে বিশুদ্ধতার সার্টিফিকেট নিন ৷ নিজের বাজেট অনুযায়ী ছোট ওজনের অপশন বেছে নিন ৷ সব মিলিয়ে, উপহার দেওয়ার সময় আপনার বাজেট, উদ্দেশ্য ও সম্পর্কের গুরুত্ব অনুযায়ী সিদ্ধান্ত নিন—তবেই উপহারটি হবে অর্থপূর্ণ এবং উপকারী।
Kolkata,West Bengal




Post Comment