Suvendu Adhikari: প্রেসিডেন্সি সংশোধনাগারে আচমকা হানা, বন্দিদের থেকে উদ্ধার ২৩টি মোবাইল! জেলের ভিতরের অপরাধ চক্র ভাঙতে নির্দেশ শুভেন্দুর

Suvendu Adhikari: প্রেসিডেন্সি সংশোধনাগারে আচমকা হানা, বন্দিদের থেকে উদ্ধার ২৩টি মোবাইল! জেলের ভিতরের অপরাধ চক্র ভাঙতে নির্দেশ শুভেন্দুর

Last Updated:

তৃণমূল সরকারের শাসনকালেও কেন জেলের ভিতরের অপরাধ চক্র ভাঙতে উদ্যোগ নেওয়া হল না, সেই প্রশ্নও তুলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী৷

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী৷
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী৷

রাজ্যের জেলগুলির ভিতর থেকে অপরাধ চক্র চালানো বন্ধ করতে এবার কড়া পদক্ষেপ করল রাজ্য সরকার৷ প্রেসিডেন্সি জেলে আচমকা হানা দিয়ে কয়েদিদের কাছ থেকে ২৩টি মোবাইল ফোন উদ্ধার করল পুলিশ৷ এই ঘটনায় প্রেসিডেন্সি জেলের সুপার সহ ২ কর্তাকে সাসপেন্ড করা হয়েছে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী৷

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, গোটা রাজ্যেই অপরাধীরা জেলের মধ্যে চক্র চালিয়ে যাচ্ছে৷ নীচ থেকে উপর পর্যন্ত বেআইনি চক্র কাজ করছে৷ সেই চক্র ভাঙতে সময় লাগবে৷ আজকে বেলা ২ টো থেকে এই জিনিস বন্ধ৷ দমদম সেন্ট্রাল জেল থেকে বহরমপুর সেন্ট্রাল জেলে এই অভিযোগ রয়েছে৷ মোবাইল ফোন উদ্ধার করে সুপ্রিম কোর্টের গাইডলাইন মেনে অভিযুক্তদের অন্য সেলে সরানো হয়েছে৷ সন্দেশখালির শাহাজাহান সহ যারা জেলে বসে নেটওয়ার্ক চালাচ্ছে, তাদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে৷

মুখ্যমন্ত্রীর অভিযোগ, পূর্বতন সরকার হয় এ বিষয়ে অবহিত ছিল না, নাহলে জেনেও এই চক্র ভাঙতে উদ্যোগী হয়নি৷ মুখ্যমন্ত্রী জানিয়েছেন, বৃহস্পতিবার বিকেলে প্রেসিডেন্সি জেলে কয়েদিদের কাছে মোবাইল ফোন থাকার খবর এসেছিল৷ তার কিছুক্ষণের মধ্যেই প্রেসিডেন্সি জেল কর্তৃপক্ষকে না জানিয়ে সেখানে হানা দেয় পুলিশের একটি বিশেষ দল৷ চার ঘণ্টার সেই তল্লাশিতেই কয়েদিদের কাছ থেকে উদ্ধার করা হয় সিম সহ ২৩টি মোবাইল ফোন৷

কীভাবে এই মোবাইল ফোন জেলের কয়েদিদের হাতে আসছে, পুলিশ এবং জেল কর্তৃপক্ষের মধ্যে কারা এই চক্র জড়িত, তা খুঁজে বের করতে ঘটনার তদন্তভার সিআইডিকে দেওয়ারও নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী৷ শুভেন্দু অধিকারী জানিয়েছেন, বাইরে থেকে যাঁরা জেলের থাকা বন্দিদের মোবাইলে ফোন করেছিলেন, তাঁদের ভূমিকাও খতিয়ে দেখা হবে৷

বাংলা খবর/ খবর/কলকাতা/

Suvendu Adhikari: প্রেসিডেন্সি সংশোধনাগারে আচমকা হানা, বন্দিদের থেকে উদ্ধার ২৩টি মোবাইল! জেলের ভিতরের অপরাধ চক্র ভাঙতে নির্দেশ শুভেন্দুর

Previous post

Road Accident: বন্ধুর সঙ্গে দেখা করে আর বাড়ি ফেরা হল না! ভয়াবহ সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু, পরিবারে শোকের ছায়া

Next post

বাড়িতে রাখা সোনা থেকেই হবে মোটা আয় ! জেনে নিন গোল্ড মনিটাইজেশন স্কিমের সম্পূর্ণ হিসেব

Post Comment

You May Have Missed