Shilpa Agarwal Case: শিল্পা আগরওয়াল খুনে ব্যাংক ম্যানেজারের যাবজ্জীবন, দীর্ঘ অপেক্ষা শেষে মিলল সুবিচার! রায় দুর্গাপুর মহকুমা আদালত

Shilpa Agarwal Case: শিল্পা আগরওয়াল খুনে ব্যাংক ম্যানেজারের যাবজ্জীবন, দীর্ঘ অপেক্ষা শেষে মিলল সুবিচার! রায় দুর্গাপুর মহকুমা আদালত

Last Updated:

Shilpa Agarwal Case: দুর্গাপুরের শিল্পা আগারওয়াল হত্যা মামলায় রায় দিল মহকুমা আদালত। অভিযুক্ত ম্যানেজারকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শুনিয়েছেন বিচারক। দীর্ঘ আট বছর আইনি লড়াই, সওয়াল-জবাব শেষে এদিন সাজা ঘোষণা করা হয়েছে। উল্লেখ্য সোমবারেই অভিযুক্ত ব্যাংক ম্যানেজারকে দোষী সাব্যস্ত করেছিল আদালত। তারপর এদিন দেওয়া হল কড়া সাজা।

আদালতে নিয়ে যাওয়া হচ্ছে অভিযুক্ত ব্যাংক ম্যানেজার রাজীব কুমারকে (সংরক্ষিত ছবি)
আদালতে নিয়ে যাওয়া হচ্ছে অভিযুক্ত ব্যাংক ম্যানেজার রাজীব কুমারকে (সংরক্ষিত ছবি)

উল্লেখ্য, হাড়হিম করা এই ঘটনার সূত্রপাত হয়েছিল ২০১৮ সালের ১৫ ফেব্রুয়ারি। দুর্গাপুরের বেনাচিতি এলাকার রূপালি অ্যাপার্টমেন্টের লিফটের সামনে থেকে একটি পরিত্যক্ত সন্দেহভাজন সুটকেস উদ্ধার করে পুলিশ। সেই সুটকেসের চেইন খুলতেই চক্ষু চড়কগাছ হয় তদন্তকারীদের। ভেতর থেকে উদ্ধার হয় এক তরুণীর পচাগলা নিথর দেহ। পরে জানা যায়, মৃত তরুণীর নাম শিল্পা আগরওয়াল। তিনি বাঁকুড়ার মেজিয়ার বাসিন্দা ছিলেন। স্টেট ব্যাংকের মেজিয়া শাখায় ব্যাংক বন্ধু’ হিসেবে কর্মরত ছিলেন তিনি।

সেই শাখারই ম্যানেজার ছিলেন এই রাজীব কুমার। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, ঘটনার বেশ কিছুদিন আগে থেকেই নিখোঁজ ছিলেন শিল্পা। পরিবারের সঙ্গে শেষবার ফোনে কথা বলার পর থেকেই তাঁর মোবাইল বন্ধ হয়ে যায়। সন্দেহের সূত্র ধরে ব্যাংক ম্যানেজার রাজীবকে জেরা করতেই একে একে বেরিয়ে আসে নারকীয় সত্য। জানা যায়, শিল্পাকে খুন করার পর প্রমাণ লোপাটের উদ্দেশ্যে তাঁর দেহ বেশ কিছুদিন ফ্রিজে লুকিয়ে রেখেছিল রাজীব। পরে পচন ধরতে শুরু করায় দেহটি একটি বড় সুটকেসে পুরে ওই অ্যাপার্টমেন্টের বাইরে ফেলে দিয়ে চম্পট দেয় সে।

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

প্রসঙ্গত, বিচারপ্রক্রিয়া চলাকালীন আদালতে মোট ২১ জন সাক্ষীর বয়ান, পরিস্থিতিগত তথ্যপ্রমাণ এবং ফরেনসিক রিপোর্ট পেশ করে পুলিশ। সমস্ত নথি ও সওয়াল-জবাব খতিয়ে দেখে আদালত রাজীব কুমারকে আইনিভাবে দোষী সাব্যস্ত করে এই সাজা শুনিয়েছে। সরকারি আইনজীবী দেবব্রত সাঁই জানিয়েছেন, দীর্ঘ বিচারপ্রক্রিয়ার পর সমস্ত অকাট্য তথ্যপ্রমাণের ভিত্তিতেই আদালত এই রায় দিয়েছে। শিল্পার পরিবারের তরফ থেকে জানানো হয়েছে, ঘরের মেয়ের খুনি সাজা পাওয়ায় আজ তাঁদের দীর্ঘদিনের লড়াই সার্থক হল।

Previous post

Aparupa Poddar: স্বামী গ্রেফতারের পর এবার অপরূপার বিরুদ্ধেও FIR, কী অভিযোগ প্রাক্তন তৃণমূল সাংসদের বিরুদ্ধে ?

Next post

অন্নপূর্ণা যোজনার আবেদনের ‘স্ক্রুটিনি’ শেষ, জরুরি ঘোষণা মুখ্যমন্ত্রীর, ‘নাম নথিভুক্ত’ কত জনের ?

Post Comment

You May Have Missed