Ratna Debnath On RG Kar Case: “সঞ্জয় রায় প্রকৃত অপরাধী কিনা, এখনও ঠিক হয়নি..”, আরও কাদের জেলে থাকার কথা ছিল ? বললেন অভয়ার মা

Ratna Debnath On RG Kar Case: “সঞ্জয় রায় প্রকৃত অপরাধী কিনা, এখনও ঠিক হয়নি..”, আরও কাদের জেলে থাকার কথা ছিল ? বললেন অভয়ার মা

উত্তর ২৪ পরগনা: এদিন প্রচার সভা থেকে অভয়ার মাকে বিশেষ অনুরোধ অভিষেকের। যদিও অভিষেকের বার্তার পর মোটেই চুপ থাকলেন না পানিহাটির বিজেপি প্রার্থী রত্না দেবনাথ। ছুঁড়লেন প্রশ্নবাণ। নাম না করেই যাদের করলেন নিশানা..।

আরও পড়ুন, অক্ষয় তৃতীয়ায় রাতেই বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণের আশঙ্কা ? কী জানাল IMD ?

এদিন অভয়ার মা বলেন, আমি তো যেটুকু দেখেছি, ওই অপরাজিতা বিলটাই ইনভ্যালিড। কারণ ওতে কোনও কিছুই নেই। এই যে তথ্য প্রমাণ লোপাট হয়েছে, আমার মেয়ের মৃত্যুর পরে, সেই তথ্য প্রমাণ লোপাটের কোনও কিছু পার্ট আমি দেখিনি ওই বিলের মধ্যে। তা আমি কেন বলতে যাবো, প্রধানমন্ত্রীকে ওটা ? কটুক্তি তো করা হয়ে গিয়েছে, তারপরে আর কী হবে এসব অন্য কথা বলে, কিছুই বাকি নেই আমাকে বলতে আর। মৃত্যুটা হল কেন, আমার তো ওনার কাছে প্রশ্ন রয়েছে, মৃত্যুটা কেন হল ? হাসপাতালের মতো সুরক্ষিত জায়গায়…আমার মেয়ের দ্বিতীয় বাড়ি ওটা, সেখানে এই মৃত্যুটা হল কেন ? সেই উত্তরটা আগে ওনাকে দিতে বলবেন, তারপরে বাকি ওনার সঙ্গে বলব। সবথেকে আগে ওনার পিসি তড়িঘড়ি করেছেন, তথ্যপ্রমাণ লোপাটে…বিনীত গোয়েল..এদের বড়ো বড়ো অফিসারদের, ওনার পিসি না পাঠালে সেখানে যেতেন না। সঞ্জয় রায় প্রকৃত অপরাধী কিনা, সেটাও এখনও ঠিক হয়নি। কারণ যে তথ্যপ্রমাণের ভিত্তিতে সঞ্জয় রায়কে জেলে রাখা হয়েছে, সেই তথ্যপ্রমাণে আরও অনেকেই জেলে থাকত।’

 

Post Comment

You May Have Missed