ED summons IPAC Chief: IPAC-এর প্রধান ঋষি রাজকে তলব করল ED! কালকেই দিল্লিতে হাজিরার নির্দেশ
Last Updated:
ED summons IPAC Chief: IPAC-এর কর্ণধারকে এবার তলব করল ইডি। কালই দিল্লির দফতরে আইপ্যাকের কর্ণধার ঋষি রাজকে হাজিরার নির্দেশ দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।
নয়াদিল্লি: IPAC-এর কর্ণধারকে এবার দিল্লিতে হাজিরার নির্দেশ দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। কাল, অর্থাৎ সোমবারই দিল্লির দফতরে আইপ্যাকের কর্ণধার ঋষি রাজকে হাজিরার নির্দেশ দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।
বেশ কিছু দিন ধরেই একাধিক কর্তা ছিলেন ইডির নজরে। কয়লা কেলেঙ্কারি মামলায় দিল্লি, হায়দরাবাদ বেঙ্গালুরুর একাধিক অফিসে তল্লাশি করেছিল ইডি। এবার একেবারে আইপ্যাকের কর্ণধার ঋষি রাজ সিংকে দিল্লিতে তলব করেছে ইডি, কালই হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে।
গত ৮ জানুয়ারি কলকাতায় আইপ্যাকের অফিস-সহ সংস্থার আরেক প্রতিষ্ঠাতা প্রতীক জৈনের বাসভবনে তল্লাশি চালিয়েছিল ইডি৷ সেই ঘটনা ঘিরে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছিল গোটা রাজ্যে৷ গত সোমবার, অর্থাৎ ১৪ এপ্রিল কয়লা পাচার মামলায় ইডির হাতে গ্রেফতার হন আইপ্যাকেরই সহ-প্রতিষ্ঠাতা ও ডিরেক্টর বিনেশ চাণ্ডেল। সোমবার সন্ধ্যায় তাঁকে গ্রেফতার করে ইডি ৷
গত ২ এপ্রিল দিল্লিতে বিনেশের বাড়িতে এবং বেঙ্গালুরুতে আইপ্যাকের অফিসে অভিযান চালানো হয় ইডির তরফে ৷ ইডির অভিযোগ, হাওয়ালার টাকা এই সংস্থার মাধ্যমে হাত বদল ঘটেছে৷ এবার ঋষি রাজের গ্রেফতারি নিয়ে ফের চাঞ্চল্য ছড়াল।
প্রসঙ্গত, রবিবার সকালেই একটি খবর ঘিরে জল্পনা ছড়ায়, আইপ্যাকের অফিস নাকি আগামী ২০ দিন বন্ধ, এই মর্মেই নাকি মেইল গিয়েছে কর্মীদের কাছে। কিন্তু এই দাবি উড়িয়ে দেয় তৃণমূল কংগ্রেস। দলীয় তরফে জারি করা অফিসিয়াল বিবৃতিতে দাবি করা হয়, পশ্চিমবঙ্গে আইপ্যাকের কাজ বন্ধ হয়ে যাওয়ার খবর সম্পূর্ণ ভিত্তিহীন এবং বিভ্রান্তিকর। তৃণমূলের দাবি, এই খবরের কোনও বাস্তব ভিত্তি নেই এবং এটি ইচ্ছাকৃতভাবে ভুল তথ্য ছড়ানোর চেষ্টা। দলের অভিযোগ, গ্রাউন্ড লেভেলে বিভ্রান্তি তৈরি করতেই এমন প্রচার চালানো হচ্ছে।
New Delhi,Delhi




Post Comment