Government Scheme: দুর্যোগে আগাম সংকেত থেকে আর্থিক সাহায্য! শুভেন্দু সরকারের নতুন পরিকল্পনা, মৎস্যজীবীদের সুরক্ষায় বড় সিদ্ধান্ত

Last Updated:

Government Scheme: সামুদ্রিক মৎস্যজীবীদের জীবন ও জীবিকা সুরক্ষায় কেন্দ্র ও রাজ্য সরকারের একাধিক বড় পদক্ষেপ! নামখানার ফ্রেজারগঞ্জে আয়োজিত বিশেষ প্রশাসনিক সভায় সাগরের বিধায়ক সুমন্ত মণ্ডল জানান, গভীর সমুদ্রে বিপদের আগাম পূর্বাভাস দিতে ট্রলারে বসানো হবে নাভিক ও গগন প্রযুক্তির ট্রানসপন্ডার যন্ত্র। পাশাপাশি মিলবে দুর্ঘটনা বিমা ও কিষাণ ক্রেডিট কার্ডের বিশেষ সুবিধা।

+

গভীর সমুদ্রে মৎস্যজীবীদের ট্রলার

নামখানা, দক্ষিণ ২৪ পরগনা, নবাব মল্লিক: সামুদ্রিক মৎস্যজীবীদের সুরক্ষায় একাধিক পরিকল্পনা সরকারের। মৎস্যজীবীদের বিমা, আধুনিক প্রযুক্তির ব্যবহার থেকে শুরু করে মাছ সংরক্ষণ ও বিপণনের পরিকাঠামো উন্নয়নে জোর দেওয়া হচ্ছে। এ নিয়ে নামখানার ফ্রেজারগঞ্জে মৎস্যজীবীদের সঙ্গে প্রশাসনিক মতবিনিময় সভায় এ বিষয়ে আলোচনা হয়। সেখানে সাগরের বিধায়ক সুমন্ত মণ্ডল একাধিক পরিকল্পনার কথা জানান।

মৎস্যজীবীদের সরকারি প্রকল্পের আওতায় আনতে ন্যাশনাল ফিশারিজ ডিজিটাল প্ল্যাটফর্ম (এনএফডিপি)-এ নাম নথিভুক্ত করার উপর জোর দেওয়া হচ্ছে। এই প্ল্যাটফর্মের মাধ্যমে বিভিন্ন সরকারি সুবিধা, ঋণ ও প্রশিক্ষণ সংক্রান্ত পরিষেবা পাওয়ার সুযোগ রয়েছে। প্রধানমন্ত্রী মৎস্য কিষাণ সমৃদ্ধি সহ-যোজনার আওতায় মৎস্যক্ষেত্রের ক্ষুদ্র উদ্যোগগুলিকে আর্থিক সহায়তা দেওয়ার ব্যবস্থাও রয়েছে।

আরও পড়ুন: এক দিনের মুর্শিদাবাদ সফরের প্ল্যান? লিস্টে রাখুন নবাবী আমলের ‘কেন্দ্রীয় ব্যাঙ্ক’ জগৎ শেঠের বাড়ি! রইল সম্পূর্ণ ট্যুর গাইড

মৎস্যজীবীদের জন্য রয়েছে দুর্ঘটনাজনিত বিমার সুবিধা। প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনার আওতায় দুর্ঘটনায় মৃত্যু বা সম্পূর্ণ স্থায়ী অক্ষমতার ক্ষেত্রে অথবা আংশিক স্থায়ী অক্ষমতায় বিমার সংস্থান রয়েছে। তবে এই সুবিধা পেতে নির্দিষ্ট নিয়ম ও যোগ্যতা পূরণ করতে হয়। মাছ ধরার কাজে প্রয়োজনীয় খরচ মেটাতে মৎস্যজীবী ও মৎস্যচাষিরা কিষাণ ক্রেডিট কার্ডের মাধ্যমেও ঋণের জন্য আবেদন করতে পারেন। পাশাপাশি মাছের সংরক্ষণ, পরিবহণ, বাজারজাতকরণ এবং ফিশিং হারবার ও মাছ নামানোর কেন্দ্রের পরিকাঠামো উন্নয়নেও সরকারি প্রকল্পে সহায়তার ব্যবস্থা রয়েছে।

আরও পড়ুন: ৭০ টাকা থেকে প্রতিমা, আপেল ১২০! লক্ষ্মীপুজোর আগে কেমন বাজারদর? রইল ফলমূল-শাকসবজির লেটেস্ট দাম

গভীর সমুদ্রে বিপর্যয়ের আশঙ্কা মোকাবিলায় নাভিক ও গগন প্রযুক্তির সাহায্যে আগাম সতর্কবার্তা পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। নৌকায় বিশেষ যন্ত্র বসানোর মাধ্যমে আবহাওয়ার পূর্বাভাস ও সম্ভাব্য বিপদের খবর মৎস্যজীবীদের কাছে পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে। ট্রান্সপন্ডার বসিয়ে ট্রলারের অবস্থান নিশ্চিত করা কথাও বলা হচ্ছে। মৎস্যজীবীদের নিরাপত্তা ও আর্থিক সুরক্ষা নিশ্চিত হলে সামুদ্রিক মৎস্য আহরণে যুক্ত মানুষদের জীবিকা আরও সুরক্ষিত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Post Comment

You May Have Missed