PM Modi In Bengal: মোদিকে কাছ থেকে দেখতে চেয়ে মর্মান্তি দুর্ঘটনা,পাঁচিল থেকে পড়ে গিয়ে গুরুতর জখম ব্যক্তি

PM Modi In Bengal: মোদিকে কাছ থেকে দেখতে চেয়ে মর্মান্তি দুর্ঘটনা,পাঁচিল থেকে পড়ে গিয়ে গুরুতর জখম ব্যক্তি

Last Updated:

PM Modi In Bengal: রবিবার ঝাড়গ্রামে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সভাশেষে তিনি হেলিকপ্টারের উদ্দেশে রওনা দেন। তখনই মোদিকে কাছ থেকে দেখতে চেয়ে পাঁচিল থেকে ঝাঁপ দেন এক ব্যক্তি। গুরুতর জখম হন গোকুলপুরের বাসিন্দা সন্তু সামন্ত

+

মোদিকে দেখতে গিয়ে পা ভাঙল যুবক

বেলদা, পশ্চিম মেদিনীপুর, রঞ্জন চন্দ: প্রত্যন্ত মফস্বলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভা। প্রথমবার সভা হওয়ার কথা থাকলেও পরে তা বাতিল হয়ে যায়। তবে ফের ১৯ এপ্রিল রবিবার সভা হয় পশ্চিম মেদিনীপুরের বেলদায়। নরেন্দ্র মোদিকে কাছ থেকে দেখতে কাতারে কাতারে মানুষ ভিড় জমিয়েছিল। সাধারণ মানুষের মধ্যে উচ্ছ্বাস উদ্দীপনা ছিল তুঙ্গে।

তবে রবিবার নরেন্দ্র মোদিকে দেখতে গিয়ে অঘটন ঘটিয়ে ফেললেন গোকুলপুরের বাসিন্দা সন্তু সামন্ত । মোদিকে দেখতে এসে পাঁচিল টপকাতে গিয়ে পা ভাঙল তাঁর। গুরুতর আহত অবস্থায় সন্তু  ভর্তি মেদিনীপুরের হাসপাতালে।

জানা যায়, পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় বিধানসভার বেলদায় রবিবার প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির জনসভাকে কেন্দ্র করে ভিড়ের মধ্যে ঘটে যায় এক মর্মান্তিক ঘটনা। সভা শেষে প্রধানমন্ত্রী যখন হেলিকপ্টারে চেপে রওনা দিচ্ছিলেন, সেই সময় প্রধানমন্ত্রীকে আরও কাছ থেকে দেখতে বেলদা স্টেডিয়ামের পাঁচিল থেকে লাফ দেন গোকুলপুরের বাসিন্দা সন্তু। মাটিতে পড়ে গুরুতর  জখম হন তিনি।

রবিবার বিকেল প্রায় সাড়ে চারটে নাগাদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এসে পৌঁছান সভাস্থলে। প্রায় ৪০ থেকে ৪৫ মিনিট বক্তব্য ও সংবর্ধনার পর ফের হেলিকপ্টার চেপে রওনা দেন। তখনই প্রধানমন্ত্রীকে দেখতে চেয়ে প্রাচীর টপকাতে গিয়েছিলেন সন্তু, পড়ে গিয়ে গুরুতর জখম হন।

জানা গিয়েছে, উঁচু পাঁচিল থেকে লাফ দেওয়ায় গোকুলপুরের বাসিন্দা সন্তু সামন্তর দুই পায়েই গুরুতর আঘাত লাগে। দ্রুত বিজেপি কর্মী-সমর্থকরা তাঁকে উদ্ধার করে বেলদা সুপার স্পেশ্যালিটি হাসপাতালে ভর্তি করেন। হাসপাতাল সূত্রে খবর, দুই পায়েই গুরুতর চোট পেয়েছেন তিনি। একটি পা ভেঙে গিয়েছে বলেও জানা গিয়েছে। হাসপাতালে অবস্থার অবনতি হওয়ায় তাঁকে তড়িঘড়ি অন্যত্র স্থানান্তরিত করা হয়। ঘটনার পর বিজেপি নেতৃত্বরা তাকে তড়িঘড়ি ভর্তি করে হাসপাতালে। নারায়ণগড় বিধানসভার বিজেপি প্রার্থী রমাপ্রসাদ গিরি হাসপাতালে গিয়ে সন্তু সামন্তর সঙ্গে কথা বলেন।

Previous post

Bangla News: খড়দহ স্টেশন রোডে নিত্য যানজট, লেভেল ক্রসিংয়ে ভোগান্তি—উড়ালপুল দাবিতে ক্ষুব্ধ বাসিন্দারা

Next post

ED-র তলবে হাজিরা দিলেন না I-PAC-এর ডিরেক্টর ঋষি রাজ, কোন পথে এবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ?

Post Comment

You May Have Missed