North Dinajpur News: ভোটের ডিউটিতে বেরিয়েছিলেন! নির্বাচন মিটলেও খোঁজ নেই ইটাহারের ভোটকর্মীর, থানার দ্বারস্থ স্ত্রী
Last Updated:
North Dinajpur News: নিখোঁজ ভোটকর্মীর স্ত্রী জানান, অন্যান্য ভোটকর্মীরা ফিরে এলেও তাঁর স্বামী এখনও বাড়ি ফেরেননি। ওর মোবাইল ফোনও সুইচ অফ।
ইটাহার, উত্তর দিনাজপুরঃ বৃহস্পতিবার বাংলায় প্রথম দফার ভোটগ্রহণ হয়েছে। সেদিন উত্তর দিনাজপুরের ইটাহারেও ভোট ছিল। এরপর কেটে গিয়েছে একদিন। তবে এখনও বাড়ি ফেরেননি এক ভোটকর্মী। ইতিমধ্যেই ইটাহার থানায় একটি নিখোঁজ ডায়েরি করেছেন তাঁর স্ত্রী।
জানা যাচ্ছে, নিখোঁজ ভোটকর্মীর নাম সুফল মুর্মু, বয়স ৪৭ বছর। তিনি ইটাহারের উত্তর জামালপুর অঞ্চলের বাসিন্দা। অভিযোগ, গত ২২ এপ্রিল ভোটের ডিউটির জন্য ইসলামপুর গিয়েছিলেন সুফল। এরপর ভোট মিটে যাওয়ার পর অন্যান্য ভোটকর্মীরা বাড়ি ফিরে এলেও শুক্রবার রাত পর্যন্ত তিনি বাড়ি ফেরেননি বলে দাবি পরিবারের।
এই ভোটকর্মীর স্ত্রী জানান, তাঁর স্বামী দুর্লভপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। ভোটের ডিউটিতে ইসলামপুর গিয়েছিলেন। তবে সবাই নির্দিষ্ট সময়ে বাড়ি ফিরে এলেও তাঁর স্বামী ফেরেননি। ওর ফোন সুইচ অফ। অনেক খোঁজাখুঁজির পরেও কোনও সন্ধান পেয়ে পুলিশের দ্বারস্থ হয়েছেন বলে জানান সাবিনা।
অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে নিয়েছেন ইটাহারের বিডিও দিব্যেন্দু সরকার। তিনি জানান, ইতিমধ্যেই বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
ভোট মিটে গেলেও ভোটকর্মীর বাড়ি না ফেরা ও তাঁর সন্ধান না পাওয়ার এই ঘটনায় বেশ চাঞ্চল্য ছড়িয়েছে। স্বামীর খোঁজ পেতে ইতিমধ্যেই থানার দ্বারস্থ হয়েছেন নিখোঁজ ভোটকর্মীর স্ত্রী। আগামীদিনে এই ঘটনায় কী মোড় আসে সেটাই দেখার।
Uttar Dinajpur,West Bengal
North Dinajpur News: ভোটের ডিউটিতে বেরিয়েছিলেন! নির্বাচন মিটলেও খোঁজ নেই ইটাহারের ভোটকর্মীর, থানার দ্বারস্থ স্ত্রী




Post Comment