North Dinajpur News: ভুট্টার জমিতে পড়ে রক্তাক্ত মৃতদেহ! গোয়ালপোখরে ষাটোর্ধ্ব বৃদ্ধকে নৃশংস খু*ন, তদন্তে পুলিশ

North Dinajpur News: ভুট্টার জমিতে পড়ে রক্তাক্ত মৃতদেহ! গোয়ালপোখরে ষাটোর্ধ্ব বৃদ্ধকে নৃশংস খু*ন, তদন্তে পুলিশ

Last Updated:

North Dinajpur News: উত্তর দিনাজপুরের গোয়ালপোখরে হাড়হিম করা ঘটনা। ভুট্টার জমি থেকে এক বৃদ্ধের মৃতদেহ উদ্ধার। ধারালো অস্ত্র দিয়ে গলার নলি কেটে তাঁকে খুন করা হয়েছে বলে দাবি পরিবারের সদস্য ও স্থানীয়দের।

এই খুনের ঘটনা ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে
এই খুনের ঘটনা ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে

গোয়ালপোখর, উত্তর দিনাজপুরঃ সাতসকালে গোয়ালপোখরে চাঞ্চল্যকর ঘটনা। ভুট্টার জমি থেকে এক বৃদ্ধের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হল। ধারালো অস্ত্র দিয়ে গলার নলি কেটে তাঁকে খুন করা হয়েছে বলে দাবি মৃতের পরিবারের সদস্য ও স্থানীয়দের। ইতিমধ্যেই ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

বৃহস্পতিবার সকালে উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর থানার সাহাপুর এলাকায় ঘটনাটি ঘটে। জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম শ্রীপতি বণিক, বয়স আনুমানিক ৬৫ বছর। তাঁর বাড়ি হাট ডুবকল এলাকায়। এদিন সকালে স্থানীয়রা ভুট্টা ক্ষেতে তাঁর মৃতদেহ পড়ে থাকতে দেখেন। সেই খবর জানাজানি হতেই পরিবারের সদস্যদের পাশাপাশি এলাকাবাসীরা ঘটনাস্থলে ছুটে আসেন।

অন্যদিকে ভুট্টার জমি থেকে মৃতদেহ উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় গোয়ালপোখর থানার পুলিশ। তাঁরা মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালে পাঠায়। সেই সঙ্গেই ঘটনার তদন্তও শুরু হয়েছে। তাতে কী সামনে আসে সেটাই দেখার।

Post Comment

You May Have Missed