North Dinajpur News: বাড়ির কাছেই দুষ্কৃতীদের হামলা! ভোটের মুখে সিপিএম কর্মীকে খু*নের অভিযোগ, ইসলামপুরে উত্তেজনা
Last Updated:
North Dinajpur News: ২০২৬ বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণের আগে রক্তাক্ত ইসলামপুরের মাটি! এক সিপিএম কর্মীকে খুনের অভিযোগে উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।
ইসলামপুর, উত্তর দিনাজপুরঃ বৃহস্পতিবার রাজ্যে প্রথম দফার ভোট। তার আগে উত্তর দিনাজপুরের ইসলামপুরে চাঞ্চল্যকর ঘটনা। বিধানসভা নির্বাচনের দু’দিন আগে এক সিপিএম কর্মীকে খুনের অভিযোগ উঠল। এই ঘটনা ঘিরে তীব্র উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।
মৃত সিপিএম কর্মীর নাম নুর আজম, বয়স ২২ বছর। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাড়ির অদূরেই দুষ্কৃতী হামলার মুখে পড়েন নুর। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি। মৃত্যুর কোলে ঢলে পড়েন ওই যুবক। সোমবার সন্ধ্যায় ইসলামপুরে ঘটনাটি ঘটেছে।
এদিকে ভোটের মুখে এই ঘটনার পর থেকে এলাকায় চাপা উত্তেজনা কাজ করছে। সেই সঙ্গেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। ইতিমধ্যেই পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর তরফে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
আসন্ন বিধানসভা নির্বাচন শান্তিপূর্ণভাবে আয়োজন করতে নির্বাচন কমিশনের তরফে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। কিন্তু তা সত্ত্বেও ভোটের মুখে ঘটে গেল এক চাঞ্চল্যকর ঘটনা। ভোটের দু’দিন আগে ইসলামপুরে এক সিপিএম কর্মীকে খুনের অভিযোগ ঘিরে উত্তেজনা ছড়িয়েছে। এত নিরাপত্তার আয়োজন সত্ত্বেও কেন রক্তপাত আটকানো গেল না? উঠছে সেই প্রশ্ন।
Uttar Dinajpur,West Bengal
North Dinajpur News: বাড়ির কাছেই দুষ্কৃতীদের হামলা! ভোটের মুখে সিপিএম কর্মীকে খু*নের অভিযোগ, ইসলামপুরে উত্তেজনা




Post Comment